রাহাত হুসাইন পেশায় একজন অনুসন্ধানী সাংবাদিক। নগর উন্নয়ন, অবকাঠামো, সরকারি প্রকল্প, ভূমি ও নাগরিক অধিকার, পানি-স্যানিটেশন এবং প্রান্তিক মানুষের জীবন-জীবিকা তার কাজের প্রধান ক্ষেত্র। এর আগে তিনি দৈনিক বর্তমান, দৈনিক আলোকিত বাংলাদেশ, নতুনসময়.কম ও ব্রেকিংনিউজ.কম.বিডিতে নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘প্রতিদিনের বাংলাদেশ’-এ নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।