× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিগস কাপের সেরা খেলোয়াড় মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২১:১৬ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২১:৪০ পিএম

লিগস কাপের সেরা খেলোয়াড় মেসি

কেবল বিশ্বকাপের আক্ষেপ ছিল, তা-ও ঘুচে গেছে। লিওনেল মেসিকে এখন সব জেতা খেলোয়াড় বলাই যায়! ক্যারিয়ারের সায়াহ্নে আরাধ্য ট্রফি উঁচিয়ে ধরার পর মেসি ইউরোপের দাপুটে ‍ফুটবলকে বিদায় জানিয়ে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। সেখানেও পেয়ে গেছেন শিরোপার স্বাদ। মিয়ামিকে ইতিহাসের প্রথম শিরোপা জিতিয়ে মেসি ‘শিরোপা জেতায়’ ছাড়িয়ে গেছেন আর সবাইকে। হয়েছেন লিগস কাপের সেরা খেলোয়াড়, জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

টানা ১১ ম্যাচে জয়হীন মিয়ামিকে টানা সাত ম্যাচ জিতিয়ে ৪৭ দলের টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মেসি। লিগস কাপের ফাইনালে বিজয়ের গল্প লিখতেই ন্যাশভিলের বিপক্ষে মাঠে নেমেছিল মিয়ামি। শেষ পর্যন্ত বিজয় এসেছে রুদ্ধশ্বাস ২২ শটের টাইব্রেকারে। যদিও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে যাওয়ার কথা ছিল না। ভাগ্য সহায় হয়নি মেসিদের।

আরও পড়ুন: 

৭০ মিনিটে মেসির এবং শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ক্যাম্পানার নিশ্চিত গোল ফিরে আসে গোলবারে বাধা পেয়ে। ১-১ গোলে সমতায় থাকা ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর মেসি জিতেছেন আরেকটি শিরোপা। শিরোপা জয়ের মধ্য দিয়ে দানি আলভেসকে পেছনে ফেলে ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার ঝুলিতে এখন ৪৪টি শিরোপা। শিরোপা জয়ের দিক দিয়ে মেসি এখন শিখরে।

মেসির আগে ৪৩টি শিরোপা জিতে তালিকায় এত দিন শীর্ষে ছিলেন ব্রাজিলিয়ান দানি আলভেস। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ৩৯টি শিরোপা জিতে তালিকার নবম স্থানে। লিগস কাপে আরও  একাধিক রেকর্ড গড়েছেন মেসি। সাত ম্যাচে দশবার জালের দেখা পেয়ে জিতেছেন গোল কিং অ্যাওয়ার্ড এবং বনেছেন আসরের সেরা খেলোয়াড়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা