× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবল বিশ্বকাপ

গোল্ডেন বুট হিনাতার, বল জিতলেন বোনমাতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৯:১৭ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ২০:২২ পিএম

গোল্ডেন বল জিতেছেন বোনমাতি, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন অর্পস—টুইটার

গোল্ডেন বল জিতেছেন বোনমাতি, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন অর্পস—টুইটার

বিশ্বকাপ থেকে জাপান বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে। দলের বিদায় হলেও আসরে গোলে সেরার দৌড়ে ভালোভাবেই টিকে ছিলেন মিয়াযাওয়া হিনাতা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে গোল্ডেন বুটও উঠেছে তার হাতে।

বছরখানেক আগে খেলোয়াড় বিদ্রোহ এবং বিশ্বকাপের গ্রুপপর্বে জাপানিজদের কাছে বিধ্বস্ত হওয়া স্পেন তুলে ধরেছে বিশ্বকাপ। লা রোজাদের দাপুটে আসরে গোল্ডেন বল জিতেছেন আইতানা বোনমাতি। তিন গোল এবং দুই অ্যাসিস্টে সেরার পুরস্কার উঠেছে স্পেনের মিডফিল্ড এ তারকার হাতে।

গোল্ডেন বুটের দৌড়ে হিনাতা পেছনে ফেলেছেন চার গোল করা আমান্ডা ইলেস্ট্রেড, কাডিডিআতু ডাইনি, জার্মানির আলেক্সানড্রা পপ ও নেদারল্যান্ডসের জিল রুডকে। পাঁচটি গোল করা হিনাতা জিতেছেন পুরস্কার।

২০১৯ সালের আসরে পুরস্কারটি জিতেছিলেন মেগান রাফিনোর। যুক্তরাষ্ট্রের তারকা ছয়টি গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এবার হিনাতা জিতেছেন পাঁচবার জালের দেখা পেয়েই।

বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন স্পেনের ঘরে এসেছে আরও দুটি শিরোপা। দুর্দান্ত আসর কাটানো ১৯-বর্ষী সালমা সিলেস্তে হয়েছেন ফিফার সেরা ইয়ং খেলোয়াড়ের খেতাব। গোল্ডেন বল পেয়েছেন বোনমাতি। ফাইনালে জেনিফার হার্মেসোর পেনাল্টি ঠেকিয়ে দেওয়া ইংলিশ গোলরক্ষক মেরি অর্পস জিতেছেন গোল্ডেন গ্লাভস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা