প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৪:১৯ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৪:৩০ পিএম
গতকাল আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে শেষ বলের থ্রিলারে নাটকীয় জয় পেয়েছে লক্ষ্নৌ সুপার জায়ান্টস। ব্যাঙ্গালুরুর ২১২ রানের জবাবে লক্ষ্নৌয়ের জয়ের ভিত গড়ে দিয়েছিল নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিং। ম্যাচে ১৯ বলে ৬২ রানের ইনিংস খেলে দলকে জিতেয়ে ম্যাচসেরা হন তিনি। তার আগে এবারের আইপিএলে ১৫ বলে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। যা ম্যাচশেষে স্ত্রী এবং নবজাতক সন্তানকে উৎসর্গ করেন পুরান।
ম্যাচশেষে পুরান বলেন, ‘আমি এই পারফরম্যান্সটি আমার স্ত্রী এবং নবজাতককে উৎসর্গ করতে চাই। স্টয়নিস এবং কেএলের দুর্দান্ত জুটি ছিল। স্টয়নিস আমাদের খেলায় রেখেছিলেন এবং জানতাম এটি একটি দুর্দান্ত উইকেট। আমরা শেষ চার ওভারে ৫০ এর বেশি তাড়া করতে পারি। দ্বিতীয় বলে আমি এসে একটা ছক্কা মেরেছিলাম। যদি বল আমার স্লটে থাকে তাহলে আমি ছক্কা মেরে ফেলব।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর ধরে, আমি গেমগুলি শেষ করার জন্য নিজের উপর অনেক চাপ দিয়েছি। আজকেও আমি খেলাটি শেষ করতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত আউট হয়ে গেছি। আমি আশা করি এটি আমার জন্য একটি ভাল জায়গা এবং মৌসুম। মনের অবস্থাও ভালো। আমি শুধু আমার ক্রিকেট উপভোগ করতে চাই, হাসিমুখে খেলতে এবং বিনোদন দিতে চাই, এবং আমার দলের জন্য ম্যাচ জিততে চাই।’