× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেডারেশন কাপে পাখির চোখ আবাহনী-শেখ জামালের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১১:১৩ এএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১১:৩৩ এএম

ফেডারেশন কাপে পাখির চোখ আবাহনী-শেখ জামালের

ম্যাচের আগের প্রেক্ষাপটটা দুই দলেরই প্রায় কাছাকাছি। আবাহনী একটু এগিয়ে আছে সাম্প্রতিক ফর্ম বিচারে, তবে শেখ জামালের মতো তাদেরও চলতি মৌসুমে শিরোপা জেতার বাস্তবিক সুযোগটা এই ফেডারেশন কাপেই। সেই দুই দলই মুখোমুখি আজ। এই ম্যাচকে সামনে রেখে দুই দলেরই চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা একই রকম- যেকোনো মূল্যে একটা জয়।

আরও পড়ুন : রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ জিতল লক্ষ্ণৌ

লড়াইটা হতে চলেছে দুই কোচেরও। শেষ চার মৌসুম ধরে আবাহনী ডাগআউটে থাকা মারিও লেমোস আর চলতি মৌসুমে শেখ জামালের দায়িত্বে আসা মারুফুল হকের। এই ম্যাচে তাই চোখ থাকবে এই দুই রথীর। দুজনের মগজাস্ত্রের লড়াইয়ের ফলাফলেই যে লুকিয়ে শেষ চারের পথটা! 

এই লড়াই নিয়ে মারিও লেমোসের ভাবনা, ‘খুবই কঠিন ম্যাচ অপেক্ষা করছে আর গুরুত্বপূর্ণ দলও বটে। শেখ জামাল ভালো দল। কিন্তু আমাদের লক্ষ্য স্রেফ জয়ই।’

কেন ম্যাচটা ‘খুব কঠিন’ হতে চলেছে, কারণটা লুকালেন না লেমোস। বললেন, ‘কোনো সন্দেহ নেই তিনি বাংলাদেশের অন্যতম সেরা কোচ। তার বিপক্ষে খেলাটা সবসময়ই খুবই চ্যালেঞ্জের। শেখ জামালকে হারাতে হলে আমাদের ট্যাকটিকাল দিক থেকে অনেক বেশি ভালো খেলতে হবে। কোনো ভুল করা যাবে না তাদের বিপক্ষে।’

আবাহনীর মতো শেখ জামালেরও শিরোপার আশা টিকে আছে এই ফেডারেশন কাপেই। একেই পাখির চোখ করছেন দলটির কোচ মারুফুল। তবে তার আগে তো আবাহনীকে হারাতে হবে তাদের। কোচ মারুফুলের কথা, ‘আমাদের লিগটা ভালো কাটেনি, ফেডারেশন কাপও না। তো আবাহনীর বিপক্ষে এই নকআউট ম্যাচের আগে আমাদের জিততেই হবে- এমন একটা মোটিভেশন কাজ করছে।’

কোচ লেমোসের আবাহনী মাঝমাঠে বেশ শক্তিশালী, অভিমত মারুফুলের। শেখ জামালও তাদের সেই মাঝমাঠের লড়াইয়েই হারাতে চায়। তার কথা, ‘আমরা দেখেছি আবাহনীর মাঝমাঠ খুব শক্তিশালী। তো আমরা তাদের সেই মিডফিল্ডেই ডমিনেট করে খেলতে চাই।’

সে লড়াইয়ে জয়টা শেষমেশ কার হয়, সেজন্য চোখ রাখতে হবে আজকের ম্যাচে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে আজ বিকাল ৩টা ১৫ মিনিটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা