× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোচহীন চেলসির সঙ্গে লিভারপুলের আরেকটি ড্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৩:৩৯ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:১৩ পিএম

কোচহীন চেলসির সঙ্গে লিভারপুলের আরেকটি ড্র

অনেকটা এমন—মাঠে একে অন্যের বিপক্ষে লড়বে চেলসি-লিভারপুল, ম্যাচ শেষ হবে গোলশূন্য ড্রতে। অন্তত প্রিমিয়ার লিগের দুই শীর্ষ ক্লাবের শেষ চার দেখায় এমনটিই হয়েছে। মৌসুমে ধুঁকতে থাকা দুটি ক্লাবের বড় পরীক্ষার না হলেও হারের বৃত্ত ভাঙার মঞ্চ ছিল। সেখানেও ফল ড্র, কোচহীন চেলসির বিপক্ষে পেরে ওঠেনি জুর্গেন ক্লপের লিভারপুল।

স্টামফোর্ড ব্রিজে ভাগ্য সহায় হলে ফল ভিন্ন হতে পারত। চলতি মৌসুমের দুই লেগেই গড়পড়তা ফুটবল খেলে গোলশূন্য ড্র করল টেবিলে ধুঁকতে থাকা দল দুটি। কোচের দায়িত্ব থেকে গ্রাহাম পটারকে বরখাস্ত করার পর প্রথমবার মাঠে নামে চেলসি। কোচহীন দলটি অবশ্য জয় তুলেই ফেলেছিল, যদি না জেমস ও হাভার্জের গোল দুটি বাতিল না হত।

আরও পড়ুন:

বল দখল ও আক্রমণে সমানে সমান লড়াই করা দুদলের মাঝে জালের দেখা প্রথম পায় চেলসি। খেলার ২৫ মিনিটে চিলওয়েলের কর্নার থেকে গোল করেন রিস জেমস। কিন্তু অফসাইডের পতাকা ওঠায় লাইনম্যান। পরে ভিআর চেক করে দেখা যায় অল্পের জন্য অফসাইডে ছিলেন এনজো ফার্নান্দেজ।

চেলসির দ্বিতীয় বাতিল গোলটিও বাতিল হয়ে যায়। ৪৮ মিনিটে কান্তের বল হ্যাভার্জের গায়ে লেগে জালে জড়ায়। চেলসি গোল উদযাপন করার পর ভিএআরের রিপ্লেতে দেখা যায়, এটিও আসলে বৈধ গোল নয়। আসলে হাত দিয়ে গোল করেছিলেন হ্যাভার্জ।

শেষ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে দল দুটির মুখোমুখি চার দেখায় কোনো গোলই হয়নি। ড্রতে পয়েন্ট টেবিলের পরির্বতন হয়নি। লিগ টেবিলে ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে চেলসি। ২৯ ম্যাচ খেলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা