× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোনির মাইলফলকের ম্যাচে চেন্নাইয়ের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১২:২১ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১২:২৪ পিএম

ধোনির মাইলফলকের ম্যাচে চেন্নাইয়ের জয়

হার দিয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। সোমবার রাতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২৮ রানের জয় পেয়েছে মাহেন্দ্র সিং ধোনির দল। এদিন ধোনি নিজেও এক মাইলফলক স্পর্শ করেছেন।

আরও পড়ুন: স্বস্তিতে প্রথম সেশন শেষ বাংলাদেশের

লক্ষ্নৌর বিপক্ষে ইনিংসের শেষ ওভারে ব্যাট করতে ক্রিজে আসেন ধোনি। এসেই মার্ক উডকে বাউন্ডারি ছাড়া করেন। পরের বলেও একই ফল। পরপর দুই বাউন্ডারিতে আইপিএলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। ২৩৬ ম্যাচে ২০৮ ইনিংসে এ কীর্তি  গড়েন ধোনি। আসরে তার রান সংখ্যা ৫০০৪। মাইলফলকের ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট খরচায় ২১৭ রান জমা করে চেন্নাই। এ ম্যাচে ধোনির দল বড় রানের ভিত পায় উদ্বোধনি জুটিতে ভর করে। চেন্নাইয়ের দুই ওপেনার  ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড় ৫৬ বলে ১১০ রানের জুটি গড়েন। ৩১ বলে ৫৭ রানে আউট হন রুতুরাজ। কনওয়ে করেন ২৯ বলে ৪৭ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় লক্ষ্ণৌও। ৫.৩ ওভারে কাইল মায়ার্স আউট হওয়ার আগে ওপেনিং জুটিতে আসে ৭৯ রান। মায়ার্স ২২ বলে ৫৩ রান করে আউট হলে থিতু হতে পারেননি আর কেউ। শেষ দিকে দ্রুত রান তুলতেও ব্যর্থ হয়েছে লুকেশ রাহুলের দল। তাদের ইনিংস থেমেছে ৭ উইকেট খরচায় ২০৫ রানে। লক্ষ্নৌয়ের ৪ উইকেট তুলে নিয়ে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন মঈন আলী।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা