× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনের শুরুতেই মমিনুলের বিদায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১০:২২ এএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১২:৫২ পিএম

দিনের শুরুতেই মমিনুলের বিদায়

প্রথম দিনের শেষটা ভালো হয়নি বাংলাদেশের। সেটা সামলে নিতে হলে দ্বিতীয় দিনের শুরুটা অন্তত ভালো হতে হতো। কিন্তু তা আর হলো কই! দিনের শুরুতেই যে বিদায় নিয়েছেন মমিনুল হক!

মার্ক অ্যাডায়ার লেগ স্টাম্পের ওপর নিরীহদর্শক একটা বল ফুলার লেন্থে করেছিলেন। সেটা একটু সাফল করে এসে স্কয়ার লেগ অঞ্চলে পাঠাতে চেয়েছিলেন মমিনুল। তবে সে চেষ্টায় সফল হলেন না।

ফলে যা হলো তা যেন রীতিমতো চমকেই দিয়েছে তাকে। লেগ স্টাম্প যে ভেঙে গেছে তার! দিনের তৃতীয় ওভারেই উইকেট খোয়াল বাংলাদেশ। আইরিশদের চেয়ে স্বাগতিকরা এখনও পিছিয়ে ১৭৪ রানে।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে আয়ারল্যান্ড ২১৪ রানই তুলতে পারে কেবল। তাইজুল ইসলাম নেন ৫ উইকেট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা