× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মান কাপ থেকে টুখেলের বায়ার্নের বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১১:৫৯ এএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:২৮ পিএম

জার্মান কাপ থেকে টুখেলের বায়ার্নের বিদায়

দায়িত্ব নেওয়ার দ্বিতীয় ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেলেন টমাস টুখেল। জুলিয়ান নাগেলসমান বরখাস্তের পর বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে পুনরুদ্ধার করেছিলেন বুন্দেসলিগার শীর্ষস্থান। দ্বিতীয় ম্যাচে জার্মান কাপে খেলেন বড় ধাক্কা। আসরের কোয়ার্টার-ফাইনালে ফ্রেইবুর্কের কাছে হেরে ছিটকে গেছেন বাভারিয়ানরা।

আলিয়াঞ্জ অ্যারেনায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুর্দান্ত শুরু করে। দাউড উপেমেকানোর হেডে ১৯ মিনিটে এগিয়ে যাওয়ার পর জার্মানির দ্বিতীয় সেরা কাপের ম্যাচটিতে দখল নেয় ফ্রেইবুর্ক। ২৭ মিনিটে দলকে সমতায় ফেরান নিকোলাস হেফলার। শেষ সময়ে জামাল মুসিয়ালার ভুলে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি আনেন লুকাস হুলা। জার্মান জায়ান্টরা হেরে যায় ২-১ ব্যবধানে।

ঘরের মাঠে বল দখল, গোলে শট থেকে আক্রমণ সব বিভাগে দাপট দেখায় লিওরে সানে-টমাস মুলাররা। কিন্তু গোল আসছিল না। ৬৭ শতাংশ বল দখলে রেখে ১২ বার গোলের জন্য শট নেয় বায়ার্ন, লক্ষ্যে থাকে চারবার। বিপরীতে ৬টি শটের ৪টি গোলমুখে রাখে সফরকারী দল।

আরও পড়ুন :

দুর্দান্ত শুরু করা জার্মান জায়ান্ট দল এগিয়ে যায় ১৯ মিনিটের মাথায়। উপেমেকানোর হেডে এগিয়ে যায় বায়ার্ন। ৮ মিনিটের প্রচেষ্টাতেই সফল হয় ফ্রেইবুর্গ। জার্মান মিডফিল্ডার নিকোলাস হেফলারের বুলেট গতির শটে সমতা টানেন।

ম্যাচও শেষ পর্যন্ত ১-১ গোলে সমতা হতে যাচ্ছিল। কিন্তু ডি-বক্সের মাঝে ফাউল করে বসেন মুসিয়ালা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হ্যান্ড বলের কারণে পেনাল্টি পায় ফ্রেইবুর্গ। সফল স্পট কিকে জার্মান কাপের ফেভারিটদের বিদায় করে দেন জার্মান ফরোয়ার্ড লুকাস হুলা। বায়ার্নের দায়িত্ব নেওয়ার পর টুখেলের এটাই প্রথম হার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা