× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএলে বিজয়ের আরেকটি সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ২০:০৮ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ২০:৪২ পিএম

ডিপিএলে বিজয়ের আরেকটি সেঞ্চুরি

গত ডিপিএলের মতো এবারও ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাচ্ছেন এনামুল হক বিজয়। সেই ধারাবাহিকতায় জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার মৌসুমের তৃতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে তার ১৮তম সেঞ্চুরিতে ভর করে জয় পেয়েছে আবাহনী। টানা সপ্তম জয় পেল দলটি। এ ছাড়াও জিতেছে রূপগঞ্জ টাইগার্স ও শেখ জামাল।

বিকেএসপির তিন নম্বর মাঠে বিজয়ের ১৫৩ রানে ভর করে ৬ উইকেটে ৩৩৬ রান করে আবাহনী। জবাবে ১৯৫ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনীর হয়ে তানজিম হাসান সাকিব নেন ৪ উইকেট। প্রাইম ব্যাংক হেরেছে ১৪১ রানের বড় ব্যবধানে। বিকেএসপির অন্য মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের জয়রথ থামিয়েছে রূপগঞ্জ টাইগার্স। ইমতিয়াজ হোসেনের ৭ম সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স তোলে ২৮৭ রান।

আরও পড়ুন:

জবাবে পারভেজ হোসেন ইমনের ১১১ রানের ইনিংসের পরও জিততে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। তাদের হার ২৫ রানের। টানা ছয় জয়ের পর এবার হেরেছে দলটি। ফলে শীর্ষস্থান সংহত হয়েছে আবাহনীর।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের দারুণ দাপটের পরও নির্ধারিত ৫০ ওভারে ২৫১ রান তোলে শেখ জামাল। দলটির হয়ে সর্বোচ্চ ৪৮ রান করে পারভেজ রসুল। জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স অবশ্য ২২০ রানে অলআউট হয়ে যায়। পারভেজ রসুল ৩০ রানে নেন ৪ উইকেট। তাতেই ৩১ রানের ব্যবধানে হারে দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা