× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিমের আউটে দিন শেষ, ১৮০ রানে পিছিয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৭:৩০ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৭:৫১ পিএম

তামিমের আউটে দিন শেষ, ১৮০ রানে পিছিয়ে বাংলাদেশ

তাইজুল ইসলামের পাঁচ উইকেটে আয়ারল্যান্ডকে ২১৪ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ২ উইকেটে ৩৪ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। প্যাভিলিয়নে ফিরেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। প্রথম দিন শেষে ১৮০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। ম্যাচের প্রথম সেশন থেকেই বল হাতে দাপুটে বাংলাদেশ। তিন পেসারের পর স্পিন আক্রমণে আইরিশদের দিশেহারা করে তোলেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ক্যারিয়ারে ১১তমবারের মতো পাঁচ উইকেট পাওয়া তাইজুলের বোলিং তোপে আইরিশরা গুটিয়ে গেছে ২১৪ রানে।

এর আগে টস জিতে প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় সেশনে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন কার্টিস ক্যাম্ফার ও হ্যারি টেক্টর। তাদের ৭৪ রানের জুটি আইরিশদের স্বপ্ন দেখিয়েছিল।

যদিও শেষ পর্যন্ত ওই প্রতিরোধ আর কাজে আসেনি। বাংলাদেশের বোলিং তোপে আবারও আটকে যায় দলটি। ৭ম ও ৮ম উইকেট জুটিতে যথাক্রমে ৩৫ ও ৪০ রান তোলে দলটি। তাতেই আইরিশদের সংগ্রহ দাঁড়ায় ২১৪ রান।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৫০ রান তোলেন হ্যারি টেক্টর। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে লরকান টাকারের ব্যাটে। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। এটা তার ক্যারিয়ারে ১১তম ফাইফার। এ ছাড়াও এবাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজ দুটি করে উইকেট নেন। 

জবাবে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো ছিল না। গোল্ডেন ডাকের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেট জুটিতে মমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ৩২ রান তোলেন তামিম ইকবাল। দিনের শেষ বলে আউট হয়ে ফেরেন তামিম। অ্যান্ড ম্যাকব্রেনের বলে মার্ক অ্যাডায়ারকে ক্যাচ দিয়ে ফেরেন। তামিমের বিদায়ের পরপরই দিনের খেলার শেষ ঘোষণা করেন আম্পায়াররা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা