× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৮:২৭ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ২০:৪২ পিএম

বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

টি-টোয়েন্টিতে ধারাবাহিক হয়ে উঠছে বাংলাদেশ। যার প্রমাণ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে বাংলাদেশের জয় ৭৭ রানের।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ২০২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। লিটন দাস ও রনি তালুকদার উদ্বোধনী জুটিতে রেকর্ড ১২৪ রান তোলেন। রনি ৪৪ রানে ফিরলে ভাঙে এই জুটি। লিটন দ্রুততম হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরির আশা জাগান। তবে শেষ পর্যন্ত পারেননি। ৪১ বলে ৮৩ রানে ফেরেন। ১৮ বলে হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন।

শেষ দিকে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের ৬১ রানের জুটি বাংলাদেশকে এনে দেয় ২০২ রানের সংগ্রহ। সাকিব ২৪ বলে ৩৮ ও হৃদয় ১৩ বলে ২৪ রান করেন।

জবাবে আইরিশদের শুরুটা ভালো হয়নি। প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক পল স্টার্লিং। পরে সাকিবের বোলিং তোপে ৪৩ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি। সাকিব ২২ রানে নেন ৫ উইকেট। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে দুবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। সপ্তম উইকেট জুটিতে মার্ক অ্যাডায়ার ও কার্টিস ক্যাম্ফার তোলেন ২৬ বলে ৩১ রান। কার্টিস ক্যাম্ফার ৫০ রান করে নবম ব্যাটার হিসেবে আউট হন। হাসান মাহমুদও বল হাতে ছিলেন দারুণ। দুই ওভারে ৬ রান দিয়ে এক উইকেট নেন তিনি।

 আরও পড়ুন : টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব

আরও পড়ুন : প্রথম বলেই তাসকিনের আঘাত

আরও পড়ুন - আরও একবার রান পাহাড়ে বাংলাদেশ

আরও পড়ুন : ৮৩ রানে ফিরলেন লিটন

আরও পড়ুন - ওপেনিং জুটির রেকর্ড, রনি ফিরলেন ফিফটির আগে

আরও পড়ুন- দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড লিটনের

আরও পড়ুন- ২১ বলে বাংলাদেশের দলীয় হাফ সেঞ্চুরি

আরও পড়ুন- দুই দফায় পেছানোর পর শুরু হলো খেলা

আরও পড়ুন- কমানো হলো ওভার, ম্যাচ শুরু ৩.৪০ মিনিটে

আরও পড়ুন- আবারও শুরু বৃষ্টি, দেরিতে শুরু হবে ম্যাচ

আরও পড়ুন - বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কমলো ওভার

আরও পড়ুন - টসের পর বৃষ্টি, বাংলাদেশের ব্যাটিংয়ে বাগড়া

আরও পড়ুন - টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা