× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টসের পর বৃষ্টি, বাংলাদেশের ব্যাটিংয়ে বাগড়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৪:০৯ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৬:৪৮ পিএম

টসের পর বৃষ্টি, বাংলাদেশের ব্যাটিংয়ে বাগড়া

চট্টগ্রামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। কিন্তু ব্যাট করতে নামার আগেই শুরু হয় বৃষ্টি। চট্টগ্রামে এখনও বৃষ্টি হচ্ছে। ফলে পুরো ম্যাচ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সিরিজ জয়ের লক্ষ্যে এ ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

আরও পড়ুন: ক্রোয়েশিয়া-ওয়েলসের জয়ের রাতে স্পেনের হার

এর আগে সিলেটে ওয়ানডে সিরিজ জয়ের পর চট্টগ্রামে পা রেখে প্রথম টি-টোয়েন্টি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচে আগে ব্যাট করে ১৯.২ ওভারে ৫ উইকেট খরচায় ২০৭ রান করে বাংলাদেশ। পরে বৃষ্টি আইনে ওভার কমে গেলে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪।

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পেলেও পরে ম্যাচে ফিরে বাংলাদেশ। হাসান মাহমুদের প্রথম আঘাতের পর টানা ৪ উইকেট তুলে নিয়ে আইরিশদের ম্যাচ থেকে ছিটকে দেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ম্যাচ জিতে ২২ রানে।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামিম হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং, রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি ট্যাক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, বেন হোয়াইট
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা