× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড লিটনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৬:০৩ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৬:৩৩ পিএম

দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড লিটনের

বৃষ্টির কারণে দুই দফায় পেছানোর পর ১৭ ওভারে নামিয়ে আনা হয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ম্যাচ শুরুর পর ব্যাট হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন লিটন দাস। টি-টোয়েন্টির ইতিহাসে এটা বাংলাদেশের পক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরি।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আইরিশদের ওপর তাণ্ডব চালায় বাংলাদেশ। ওপেনার লিটন দাস ১৮ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। ২৭৭.৭৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করা লিটন হাঁকিয়েছেন ৫ চার ও ৩ ছক্কা। এটা লিটনের ক্যারিয়ারের ১০ম হাফ সেঞ্চুরি। 

আরও পড়ুন- ২১ বলে বাংলাদেশের দলীয় হাফ সেঞ্চুরি

আরও পড়ুন- দুই দফায় পেছানোর পর শুরু হলো খেলা

আরও পড়ুন- কমানো হলো ওভার, ম্যাচ শুরু ৩.৪০ মিনিটে

আরও পড়ুন- আবারও শুরু বৃষ্টি, দেরিতে শুরু হবে ম্যাচ

আরও পড়ুন - বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কমলো ওভার

আরও পড়ুন - টসের পর বৃষ্টি, বাংলাদেশের ব্যাটিংয়ে বাগড়া

আরও পড়ুন - টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটি :

১৮ বল– লিটন কুমার দাস – প্রতিপক্ষ আয়ারল্যান্ড – চট্টগ্রাম – ২০২৩
২০ বল – মোহাম্মদ আশরাফুল – প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ – জোহানেসবার্গ – ২০০৭
২১ বল – লিটন কুমার দাস – প্রতিপক্ষ ভারত – অ্যাডিলেড- ২০২২


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা