× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কমলো ওভার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৪:৫৩ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৬:৪৭ পিএম

বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কমলো ওভার

চট্টগ্রামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। টসের পর বৃষ্টি শুরু হওয়ায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের এক ঘণ্টা ১৫ মিনিট পর শুরু হবে খেলা। দুপুর ৩.১৫ মিনিটে শুরু হওয়া ম্যাচ হবে ১৯ ওভারের।

বুধবার (২৯ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে আসেনি কোনো পরিবর্তন। রনি তালুকদার প্রথম ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন। ইনজুরি কাটিয়ে ওঠায় তাকে বুধবার খেলাচ্ছে বাংলাদেশ দল।

এর আগে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের ২-০ ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামা বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতেছে ২২ রানের বড় ব্যবধানে। বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচে আগে ব্যাট করে ১৯.২ ওভারে ৫ উইকেট খরচায় ২০৭ রান করে বাংলাদেশ। পরে বৃষ্টি আইনে ওভার কমে গেলে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪।

লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পেলেও পরে ম্যাচে ফিরে বাংলাদেশ। হাসান মাহমুদের প্রথম আঘাতের পর টানা ৪ উইকেট তুলে নিয়ে আইরিশদের ম্যাচ থেকে ছিটকে দেন তাসকিন আহমেদ। বাংলাদেশ ম্যাচ জিতে ২২ রানে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামিম হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং, রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি ট্যাক্টর, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, বেন হোয়াইট

আরও পড়ুন - টসের পর বৃষ্টি, বাংলাদেশের ব্যাটিংয়ে বাগড়া

আরও পড়ুন - টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা