× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওপেনিং জুটির রেকর্ড, রনি ফিরলেন ফিফটির আগে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৬:১৮ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৬:৩৮ পিএম

ওপেনিং জুটির রেকর্ড, রনি ফিরলেন ফিফটির আগে

বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে সাগরিকায় রীতিমতো ঝড়ই তুলেছেন লিটন দাস আর রনি তালুকদার। তিন অঙ্ক ছুঁয়ে ফেলেছেন ৪৩ বলেই। তাতেই গড়া হয়ে গেছে রেকর্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় ওপেনিং জুটির কীর্তি এখন এই জুটির দখলেই। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে থেকেই ছিল বৃষ্টির বাগড়া। যে কারণে কমে এসেছে খেলার দৈর্ঘ্যও, দুই দল পাচ্ছে ১৭ ওভার করে।

বৃষ্টি শেষে মাঠে নেমেই লিটন রনির ঝড়ের মুখে পড়েছে আইরিশরা। লিটন করে ফেলেন বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। ৫০ ছুঁয়ে ফেলেন মোটে ১৮ বলে।  

ওপাশে রনিও ব্যাট চালিয়েছেন পাল্লা দিয়ে। ২৩ বলে করে ফেলেছিলেন ৪৪ রান। ফিফটির আভাস যখন দিচ্ছিলেন, ফিরতে হলো তাকে তখনই। বেন হোয়াইটের বলে অ্যাডাইয়ারের হাতে ক্যাচ দেওয়ার আগে অবশ্য রেকর্ডটা ঠিকই গড়া হয়ে গেছে তার।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটা এখন লিটন-রনিরই। দুজনের এই জুটিতে এসেছে ১২৪ রান। আগে সেঞ্চুরির ওপেনিং জুটিই ছিল একটি। ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে এই কীর্তিটা গড়েছিলেন সৌম্য সরকার আর নাইম শেখ, তাদের সে জুটিতে রান এসেছিল ১০২। সেই রেকর্ডকে দুইয়ে ঠেলে শীর্ষে জায়গা করে নিলেন রনি-লিটন। 

আরও পড়ুন- দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড লিটনের

আরও পড়ুন- ২১ বলে বাংলাদেশের দলীয় হাফ সেঞ্চুরি

আরও পড়ুন- দুই দফায় পেছানোর পর শুরু হলো খেলা

আরও পড়ুন- কমানো হলো ওভার, ম্যাচ শুরু ৩.৪০ মিনিটে

আরও পড়ুন- আবারও শুরু বৃষ্টি, দেরিতে শুরু হবে ম্যাচ

আরও পড়ুন - বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কমলো ওভার

আরও পড়ুন - টসের পর বৃষ্টি, বাংলাদেশের ব্যাটিংয়ে বাগড়া

আরও পড়ুন - টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা