× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের দেরিতে বোলিংয়ে আসার কারণ জানালেন হেরাথ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:২১ পিএম

সাকিবের দেরিতে বোলিংয়ে আসার কারণ জানালেন হেরাথ

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রথম দিনে গতকাল ৬৬তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। মাঠে থাকলেও তার উপস্থিতি বোঝা যাচ্ছিলো না। সব কিছু ছাপিয়ে আলোচনায় ছিল কেন দেরিতে বোলিংয়ে এলেন সাকিব? এই প্রশ্নের উত্তর বুধবার (৫ এপ্রিল) দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

দ্বিতীয় দিন শুরুর আগে হেরাথ বলেন, ‘তাইজুল আর মিরাজ ভালো বোলিং করছিল। সাকিব আসলে ওদের দুজনের ছন্দে কোনো ব্যাঘাত ঘটাতে চাননি। সে কারণে ওদেরকে (তাইজুল ও মিরাজ) দিয়ে বোলিং করিয়েছেন।’

আরও পড়ুন:

এর আগে গতকাল তাইজুলও অবশ্য সাকিবের দেরিতে আসার কারণ ব্যাখ্যা করেন। 

তিনি বলেন, ‘আমাদের তেমন কোনো কারণ বলেননি। হয়তোবা আমাদের দিয়ে বেশি বোলিং করানোর ইচ্ছা ছিল। আমরা খারাপ করলে হয়তো তিনি আসতেন।’

গতকাল দিনের বেশিরভাগ সময় বোলিংয়ে হাত ঘুরিয়েছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। তাইজুল ৫ উইকেট ও মিরাজের শিকার ছিল ২ উইকেট। সাকিব বোলিং করেছিলেন মাত্র ৩ ওভার। এরপর থেকেই সাকিবের বোলিং না করার কারণ নিয়ে তৈরি হয়েছিল কৌতুহল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা