অর্থপাচার মামলা
গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
মানি লন্ডারিং মামলায় হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি দল। প্রবা ফটো
গাইবান্ধায় পলাশবাড়ীতে ‘বিশ্বের সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা বিতর্কিত হরিদাস চন্দ্র তরণী দাসকে নতুন একটি মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার ক্রিমিনাল ইনভেস্টিগেশন
ডিপার্টমেন্টর (সিআইডি) একটি টিম রবিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে। সোমবার সকালে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি এডিটের মাধ্যমে সংযুক্ত
ও প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের ভুয়া প্রটোকল অফিসার পরিচয়ে বদলি বাণিজ্য,
টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ অভিযোগে ২০২২ সালের ৭ নভেম্বর রাজধানীর বনানী থেকে হরিদাস চন্দ্রেরকে গ্রেপ্তার করে র্যাব-৩ এর একটি
দল।
ওসি সরোয়ারে আলম খান জানান, রবিবার রাত ১২টার দিকে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির থেকে হরিদাসকে গ্রেপ্তার করে ঢাকার সিআইডির একটি টিম। ঢাকার উত্তরা পশ্চিম থানার একটি মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।