× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে থানায় হামলা, তিনদিনে ২৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১২ জুলাই ২০২৬ ১৭:৩৮ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৬ ১৭:৫৭ পিএম

আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মিছিল নিয়ে প্রকাশ্যে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ তিনদিনে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান রবিবার দুপুরে জানিয়েছেন, মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর এজাহারভুক্ত আসামি ইয়াসমিন বেগম এবং তদন্তে প্রাপ্ত আসামি হাসিনা বেগম। 
হাসিনা বেগম প্রধান আসামি ইদ্রিস ফকিরের স্ত্রী। তাদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামে।
থানা পুলিশ সূত্র জানায়, শনিবার ঢাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই চারজনকে গ্রেপ্তার করেছে। পরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি পুলিশ দল তাদের ডিবির হেফাজত থেকে গ্রহণ করে আগৈলঝাড়ায় নিয়ে আসেন। গ্রেপ্তার চার আসামিকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, মামলায় এজাহারভুক্ত ও তদন্তে শনাক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা