× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউ সুপার মার্কেট

জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করা মালামাল চোরের কবলে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১০:৩২ এএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৪:১৪ পিএম

দোকান থেকে সরিয়ে আনা মালামাল ভিড়ের মধ্যে চুরির অভিযোগ করছেন ব্যবসায়ীরা। প্রবা ফটো

দোকান থেকে সরিয়ে আনা মালামাল ভিড়ের মধ্যে চুরির অভিযোগ করছেন ব্যবসায়ীরা। প্রবা ফটো

রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনে ব্যবসায়ীরা কিছু মালামাল রক্ষা করতে পারলেও তা চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। তাদের দাবি, একদল লোক অগ্নিকাণ্ডের সুযোগ নিয়ে আগুন থেকে রক্ষা করা মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে। এত মানুষের ভিড়ে চোর শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীকে।

ক্যাশ বাক্স উদ্ধার করে জড়িয়ে ধরে কাঁদলেন ব্যবসায়ী

ব্যবসায়ীদের ভাষ্য : আগুন ছড়িয়ে পড়ার আগে দোকানিরা কিছু মালামাল সড়কের পাশে স্তূপ করেছেন। কেউ কেউ পাহারা দিলেও অনেকে খোলা আকাশের নিচে রেখে গেছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। এর মধ্যে কেউ কেউ নিজেকে দোকানের মালিক বা স্টাফ দাবি করে এসব দোকানে প্রবেশ করছে। সুযোগ বুঝে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে।

এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলে মার্কেটে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এতে দোকানে থাকা বাকি মালামলও পুড়ে যাবে বলছেন তারা।

মার্কেটটির ৩৩ নম্বর দোকান মালিক আবুল কালাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের দোকানে ঢুকতে দিচ্ছে না। অল্প কিছু মাল বের করতে পেরেছি। আগুন ধেয়ে আসছে। ঘাড়ে করে এক বস্তার বেশি মাল বের করা যায় না। পরে গিয়ে দেখি আরও দু-এক বস্তা মাল চুরি হয়ে গেছে।’

বারবার আগুন, নাশকতা কি না খতিয়ে দেখার আহ্বান ফায়ার ডিজির

সরেজমিনে ঘুরে দেখা যায়, আগুন থেকে বাঁচাতে আগুন ছড়িয়ে পড়ার আগে দোকানিরা কিছু মালামাল সড়কের পাশে স্তূপ করেছেন। কেউ কেউ পাহারা দিলেও অনেকে খোলা আকাশের নিচে রেখে গেছেন। কেউ কেউ মালামাল স্তূপ করছেন আর্ট কলেজের মাঠে (মার্কেটসংলগ্ন)। দোকানদারদের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা।

দেখা যায়, আগুনের খবর শুনে নিউ ‍সুপার মার্কেটের নিচে এসে ভিড় করছেন ব্যবসায়ী ও তাদের স্বজনরা। সেখানে কান্নায় ভেঙে পড়েছেন তারা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নিউমার্কেট এলাকা।

রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। তাদের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও বিমানবাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা