× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ০৮:৩০ এএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৪:১০ পিএম

আগুনে মার্কেটের চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। ছবি রুবেল রশিদ

আগুনে মার্কেটের চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন। ছবি রুবেল রশিদ

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সবশেষ খবর অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছিল।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনে মার্কেটের চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের ছয় সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীও যোগ দিয়েছে।

ধোঁয়ায় অসুস্থ কয়েকজন ফায়ার ফাইটার

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ঘটনাস্থলে র‍্যাবের ঢাকাস্থ ব্যাটালিয়নসমূহ থেকে ১২টি টহলদল ও সাদা পোশাকে পাঁচটি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। নিউমার্কেট এলাকায় ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে ব্যবসায়ী, দোকান কর্মচারীরা যে যেভাবে পারছেন দোকান থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন। পাশাপাশি পুলিশ সদস্যদেরও ব্যবসায়ীদের মালামাল নামাতে দেখা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা