প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৪:৫১ পিএম
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে ভবিষৎদ্বাণী করে বিপাকে পড়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার সেবার বলেছিলেন, টাইগাররা মোটে একটি ম্যাচ জিততে পারবে। বাকি আটটি ম্যাচেই বাংলাদেশের হার দেখেছিলেন তিনি। এবার আরেকটি বিশ্বকাপ সামনে রেখে নিজের শেষ চার জানিয়েছেন ম্যাককালাম। বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার দৌড়ে পিছিয়ে নেই বলেই মত কিউই সাবেক অধিনায়কের।
ভারতের বিশ্বকাপটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে বলে মত ম্যাককালাম, ‘সেমিফাইনালিস্ট বাছাই করা খুব কঠিন। এই বিশ্বকাপে যারা শেষ চারে যাবে মনে করেন, সেই সম্পর্কে আপনার যুক্তিসঙ্গত ভবিষ্যদ্বাণী থাকতে পারে। আমি আসলে এ ব্যাপারে নিশ্চিত না। ভারত এগিয়ে থাকবে। ইংল্যান্ডের জন্য রয়েছে ভালো সুযোগ। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডও বিশ্বকাপের জন্য পথ খুঁজবে।
আরও পড়ুন:
বেন স্টোকসদের কোচ বলেছেন, ‘বাংলাদেশ এই উপমহাদেশের কন্ডিশনে পিছিয়ে নেই। উপমহাদেশের দলগুলো স্পষ্টতই এই কন্ডিশনে তাদের সম্ভাবনাকে জোরাল করবে। আমি মনে করি এটা আসলেই সবার জন্য উন্মুক্ত বিশ্বকাপ হতে চলেছে। যারা ভালো শুরু করবে তারাই শেষ পর্যন্ত নিজেদের সেরা সুযোগ পাবে।’
স্বাগতিক ভারতকে বেশ শক্তিশালী দল মানছেন ম্যাককালাম। চোট থেকে সেরে ওঠা জাসপ্রীত বুমরাহর দলে ফেরাটা টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক হিসেবেও দেখছেন।