× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেফারির ওপর মেজাজ হারিয়ে রোনালদো বললেন, ‘ঘুমাচ্ছ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১২:১৪ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১২:৫৪ পিএম

রেফারিদের ওপর চটেছিলেন রোনালদো—GettyImages

রেফারিদের ওপর চটেছিলেন রোনালদো—GettyImages

পেনাল্টির জন্য ভিন্ন সময়ে তিনবার আবেদন করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু আল শাবাব আহলির বিপক্ষে কোনো একটিতেও সাড়া দেননি রেফারি। বিষয়টিতে ক্ষুব্ধ হয়েছেন পর্তুগিজ মহাতারকা। মাঠেই কয়েক দফা ঝেড়েছেন রাগ। ডাগআউটের দিকে আসার সময় একজন ম্যাচ অফিসিয়ালসকে বলেই বসেছেন, ‘কী করছ, ঘুমাচ্ছ নাকি!’

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মূলপর্ব নিশ্চিতের খেলায় ৮৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আল নাসর। প্রো লিগে টানা দুই হারে ধুঁকতে থাকা দল যখন আরেকটি হারের শঙ্কা দেখছিল, তখন ত্রাতা হয়ে আসেন রোনালদো-তালিসকারা। দেখা পাইয়ে দিয়েছেন জয়ের। শেষ ৯ মিনিটের ঝড়ে আহলিকে হারিয়ে কেটেছে পরের ধাপের টিকিট।

আরও পড়ুন : শেষ সময়ের ২ গোলে টিকে থাকলেন রোনালদোরা

রিয়াদের কেএসইউ স্টেডিয়ামে খেলাটির প্রথমার্ধের শেষ সময়ে রোনালদো মেজাজ হারান। আল শাবাবের খেলোয়াড় তাকে কয়েকবার বাজেভাবে ট্যাকল করলে তিনি রেফারিকে পেনাল্টির আবেদন করেন। কিন্তু তারা তাতে সাড়া দেননি। ম্যাচের ৯ মিনিটের মাথায় রোনালদোকে ডি বক্সে ঠেলে ফেলে দেন প্রতিপক্ষের দুই রক্ষণের তারকা। ম্যাচের ৪৫ মিনিটে রোনালদোর নেওয়া ভলি শট শাবাবের খেলোয়াড়ের হাতে লাগে।

রোনালদো জোরালো আবেদন করেন। কিন্তু সেখানেও নির্বিকার থাকেন রেফারি। ২ মিনিট পর আরেকবার বাজেভাবে সাদিও মানেকে ডি বক্সে থামিয়ে দেন শাবাবের খেলোয়াড়রা। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে রোনালদোকে ফের ফেলে দেওয়া হয়। তখনই মেজাজ সপ্তমে চড়ে রোনালদোর। চিৎকার করেন রেফারিদের উদ্দেশে। ডাগআউটে বসার সময় একজন তার সঙ্গে ছবি তুলতে চাইলে তাকে ধাক্কা মেরে ফেলেও দেন।

শেষ সময়ের রোমাঞ্চে ম্যাচটি অবশ্য জিতেছে রোনালদোর দল। প্লে-অফের খেলায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করেছেন তালিসকা। স্কোর না করলেও ১টি অ্যাসিস্ট করেছেন রোনালদো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা