× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন প্রোটিয়া নারী ক্রিকেটাররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ১৩:১৬ পিএম

আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১৩:৩২ পিএম

ছেলেদের সমান ম্যাচ ফি পাবেন প্রোটিয়া নারী ক্রিকেটাররা

ম্যাচ ফি’র এমন সিদ্ধান্ত আগেই নিয়েছে দুটি দল— নিউজিল্যান্ড ও ভারত। তাদের দেখানও পথেই হেঁটেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আন্তর্জাতিক ক্রিকেটে নারী ও পুরুষদের ম্যাচের ফি সমান করেছে বোর্ডটি। আসছে সেপ্টেম্বরে প্রোটিয়া মেয়েরা পাকিস্তান সফরে যাবে। দ্বিপক্ষিক ওই সিরিজ থেকেই নতুন ম্যাচ ফি কার্যকর হবে।

গত বছর নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফিতে সমতা আনার ঘোষণা দেয় নিউজিল্যান্ড ও ভারতের ক্রিকেট বোর্ড। পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে লিঙ্গ সমতার পথে হাঁটা সিএসএ নিয়েছে আরও একটি পদক্ষেপ। তারা ছয় দলের পেশাদার ঘরোয়া কাঠামো এনেছে প্রোটিয়াদের ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন: 

টেস্ট ম্যাচ খেলার জন্য রাবাদা-এলগাররা বর্তমানে ৪ হাজার ৫০০ ডলার পান। ওয়ানডেতে ১ হাজার ২০০ ডলার ও টি-টোয়েন্টির জন্য ৮০০ ডলার। সমান অর্থ এখন থেকে পাবেন প্রোটিয়া মেয়েরাও।

দক্ষিণ আফ্রিকায় ১৬ দলের কাঠামোতে দুই স্তরে খেলা হয়। প্রথম স্তরে শীর্ষ ছয় দল, দ্বিতীয় স্তরে নিচের ১০ দল, এই ১০ দলকে ভাগ করা হয় দুই গ্রুপে। যেখানে থাকে উত্তরণ ও অবনমন। এখন থেকে শীর্ষ ছয় দল ১১ জন খেলোয়াড়কে পূর্ণকালীন ভিত্তিতে চুক্তিবদ্ধ করতে পারবে এবং তাদের বেতন হবে ডিভিশন ২-এর সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ছেলে ক্রিকেটারদের সমান হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা