প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ০৯:৫৮ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩ ১১:৩০ এএম
ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা দলটি যখন আরেকটি হারের শঙ্কা দেখছিল, তখন ত্রাতা হলেন রোনালদো-তালিসকারা। প্রো লিগে টানা দুই হারে ধুঁকতে থাকা আল নাসরকে জয়ের দেখা পাইয়ে দিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। শেষ ৯ মিনিটের ঝড়ে আল শাবাব আহলিকে হারিয়ে আল নাসর কেটেছে পরের ধাপের টিকিট।
রিয়াদের কেএসইউ স্টেডিয়ামে প্লে-অফের খেলায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েছে আল নাসর। জোড়া গোল করেছেন তালিসকা। স্কোর না করলেও ১টি অ্যাসিস্ট করেছেন রোনালদো।
বল দখল, গোলে শট কিংবা আক্রমণের পসরা সাজিয়ে বসা ম্যাচে শুরুর থেকেই সফরকারীদের ওপর ছড়ি ঘুরিয়েছে আল নাসর। ১১ মিনিটে তালিসকার গোলে এগিয়েও যায়। যদিও তা বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেননি রোনালদোরা। ১৮ মিনিটে শাবাবকে সমতায় ফেরান আল ঘাসানি।
রোনালদোর অ্যাসিস্টে গোল করেছেন তালিসকা— আল নাসর টুইটার
প্রথমার্ধ সমতায় শেষ হলেও বিরতি থেকে ফিরেই ঘাসানির দ্বিতীয় গোলে এগিয়ে যায় শাবাব। ৮৮ মিনিটে সমতায় ফেরার পর যোগ করা সময়ে আরও ২ গোল করে পিছিয়ে পড়া নাসর। প্লে-অফ রাউন্ডও উতরে যায় আরব কাপ চাম্পিয়ন্সরা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে রাজত্ব করে আসা ক্রিশ্চিয়ানো রোনালদো এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক স্মরণীয় করতে পারেননি। অবশ্য গোল না পেলেও উয়েফার আসরটির শীর্ষ স্কোরার সতীর্থকে গোল করতে সহায়তা করেছেন।