× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের মাসকটের নাম ঠিক করবেন সমর্থকেরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১৭:০৮ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১৭:১০ পিএম

বিশ্বকাপের মাসকটের নাম ঠিক করবেন সমর্থকেরা

পঞ্চাশ দিনেরও কম সময় বাকি। ওয়ানডে বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে উন্মাদনা ততই বাড়ছে। শনিবার আইসিসি উন্মোচন করেছে বিশ্বকাপের মাসকট। ছেলে এবং মেয়ে দুইটি মাসকট উন্মোচন করা হয়েছে। যদিও এখনো ঠিক করা হয়নি মাসকট দুইটির নাম।

ভারতের গুরুগ্রামে একটি অনুষ্ঠানে মাসকট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বশেষ নারী ও পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক শেফালি ভার্মা ও ইয়াশ ধুল। মাসকট দুইটি লিঙ্গ সমতা এবং বৈচিত্র্য প্রকাশ করে।

আরও পড়ুন: 

মাসকট দুটির নাম রাখতে অবদানের সুযোগ থাকছে ক্রিকেটভক্তদের সামনে। আগামী ২৭ আগস্টের মধ্যে নিজেদের পছন্দের নাম পাঠাতে হবে। যে কেউ আইসিসির ওয়েবসাইট থেকে পছন্দের নাম পাঠাতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা