× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অশ্বিনের ভাবনায় স্রেফ ‘বিশ্বকাপ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ১২:৪৫ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ১৩:০৮ পিএম

অশ্বিনের ভাবনায় স্রেফ ‘বিশ্বকাপ’

ওয়ানডে বিশ্বকাপ শুরুর ৫০ দিনেরও কম সময় বাকি। ভারতের নির্বাচকরা এখনও যাচাইবাছাইয়ের মাঝে আছেন। অনেকের ধারণা, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো নাটকীয়ভাবে শেষ মুহূর্তে দলে ঢুকতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। তবে খোদ অশ্বিনের ভাবনায় এমন কিছু নেই। তিনি বরং ভারত বিশ্বকাপ জিতলেই খুশি।

নিজেদের মাটিতে বসতে চলা বিশ্বকাপে নির্বাচকদের ভাবনায় অশ্বিন আছেন কি না জানা নেই। অশ্বিন নিজে কী ভাবছেন? বিশ্বকাপের দলে কি সুযোগ পেতে পারেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে অশ্বিন জানিয়েছেন, নির্বাচন নিয়ে ভাবা তার কাজ নয়। যা সিদ্ধান্ত হবে সেটাই তিনি মেনে নেবেন।

আরও পড়ুন : খুব একটা ভালো নেই সিটি

অশ্বিনের চোখ স্রেফ বিশ্বকাপ জয়ে, ‘কখনও দলে জায়গা পাওয়া নিয়ে ভাবি না। দল নির্বাচন আমার কাজ নয়। সত্যি বলতে, মানসিকভাবে ভালো জায়গায় রয়েছি। নিজের ক্রিকেট নিয়ে খুশি। তাই এসব নিয়ে ভাবছি না। আমি প্রতিটা দিন ধরে ধরে এগোই। চেষ্টা করি যেটা করার সেটা যেন দিনের শেষে করে ফেলতে পারি। তবে আমি না খেললেও ভারত আর একবার বিশ্বকাপ জিতলে খুব ভালো লাগবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা