× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবল বিশ্বকাপ

জ্যামাইকাকে থামিয়ে শেষ আটে কলম্বিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৬:২০ পিএম

জ্যামাইকাকে থামিয়ে শেষ আটে কলম্বিয়া

বিশ্বকাপের আগের পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি কলম্বিয়া, ২০১১ সালে বৈশ্বিক আসরে প্রথমবার গ্রুপপর্বের পর শেষ ষোলোতে উঠেছিল পরের আসরে। এবার এক আসর পর প্রথমবারের মত নকআউটের প্রথম ধাপ পেরোল কলম্বিয়ার মেয়েরা। জ্যামাইকাকে থামিয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা। 

নারী বিশ্বকাপের শেষ ষোলোতে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে কলম্বিয়া। মেলবোর্নে দুদলের সমানে সমান লড়াই শেষে জ্যামাইকা বিদায় নিয়েছে।

আরও পড়ুন:

মঙ্গলবার ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৫১ মিনিটে ভাঙে ডেডলক। আনা গুজমানের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর বাঁ পায়ের কোণাকুণি শটে ম্যাচের একমাত্র গোলটি করেন কাতালিনা উসমে। এরপর আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে কোনো দল পায়নি গোলের দেখা।

সিডনিতে আগামী ১২ আগস্ট শেষ আটের লড়াইয়ে কলম্বিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। গত সোমবার নাইজেরিয়াকে টাইব্রেকারে হারিয়ে ইংলিশ মেয়েরা কোয়ার্টার ফাইনালে ওঠে। দিনের আরেক খেলায় ফ্রান্সের মোকাবিলা করবে বিশ্বকাপে চমকে দেওয়া মরক্কো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা