× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপের সময় পরিবর্তন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ২১:৩৩ পিএম

এশিয়া কাপের সময় পরিবর্তন

৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। গত মাসের ১৯ তারিখে টুর্নামেন্টটির সূচি দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে সেই সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। পাকিস্তানের মুলতানে পর্দা উঠবে এশিয়া কাপের। নেপাল ও পাকিস্তানের মধ্যে হবে প্রথম ম্যাচ।

টুর্নামেন্ট শুরুর সপ্তাহ তিনেক আগে খেলা শুরুর সময়ে কিছুটা পরিবর্তন এনেছে এসিসি। টুর্নামেন্টের সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টস সোমবার (৭ আগস্ট) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন:


পূর্বে প্রকাশিত সূচি অনুযায়ী, একেক ম্যাচ একেক সময়ে শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, এশিয়া কাপের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এবারের এশিয়া কাপ পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আসরের মোট চারটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯টি ম্যাচে আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে শ্রীলঙ্কা।

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কায়ও টুর্নামেন্টটির খেলা অনুষ্ঠিত হবে। ১৩ ম্যাচের মধ্যে পাকিস্তানে হবে চার ম্যাচ ও শ্রীলঙ্কায় ৯ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর।

এশিয়া কাপে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে আছে পাকিস্তান, ভারত ও নেপাল। আর গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা