× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণ মামলায় অভিযুক্ত হতে চলেছেন আলভেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৫:০০ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৫:৩৬ পিএম

ধর্ষণ মামলায় অভিযুক্ত হতে চলেছেন আলভেজ

মুখ লুকানোর পথ খুঁজছেন ধর্ষণের মামলায় অভিযুক্ত দানি আলভেজ। বর্তমানে স্পেনের একটি জেলে আটক আছেন ব্রাজিলের রক্ষণ তারকা। জামিনে মুক্তি পেতেও তোড়জোড় করছেন অনেকদিন। বার্সেলোনার একটি নাইট ক্লাবে তরুণীকে যৌন হয়রানির মামলা থেকে মুক্ত হতে আইনজীবীও নিয়োগ দিয়েছেন। সেই আইনজীবী ক্রিস্তোবাল মারতেল শুনিয়েছেন শঙ্কার কথা। জামিন তো, দূরে মামলায় ফেঁসেও যেতে পারেন সাবেক বার্সা তারকা। 

দায়ের হওয়া মামলায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের বিরুদ্ধে করা তদন্তও শেষ হয়েছে। রিপোর্ট বলছে, সাবেক এ বার্সা তারকার বিরুদ্ধেই যাবে আদালতের রায়। স্পেনের একটি আদালত সোমবার জানিয়েছে, তদন্ত শেষে তারা আলভেজের অপরাধের প্রমাণ পেয়েছেন। বুধবার আদালতে বিচারকের সিদ্ধান্ত জানানোর পর এ ফুটবলারকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হবে। বছরের শেষদিকে বা ২০২৪ সালের শুরুর দিকেই হবে বিচারের তারিখ নির্ধারণ।

আরও পড়ুন:

ধর্ষণের অভিযোগে গত ২০ জানুয়ারি থেকে বার্সেলোনার কারাগারে রয়েছেন আলভেজ। এরপর ক্লাব থেকে বহিষ্কার এবং জরিমানার খড়গেও পড়েছেন, দীর্ঘদিনের স্পন্সর পুমাও ক্ষতিপূরণ চাইছে। এ সময় গুঞ্জন ওঠে স্ত্রী জোয়ানার সঙ্গে বিচ্ছেদেরও।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, টিভি অনুষ্ঠান ‘এল প্রোগ্রামা ডি আনা রোহা’ নামে প্রোগ্রামে প্রচার করা হয়েছিল আলভেজকে ছাড়তে চান তার স্ত্রী। তাদের দাবি, আলভেজকে ফোন দিয়ে ডিভোর্স চেয়েছিলেন জোয়ানা। সেই খবরও উড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান মডেল।

আপাতত জেলেই সময় কাটাচ্ছেন আলভেজ। তথ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন। আদালতের পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আটক থাকবেন। জামিনে মুক্তি পেতেও তোড়জোড় শুরু করে দিয়েছেন ব্রাজিলের রক্ষণ তারকা। বার্সেলোনার একটি নাইট ক্লাবে তরুণীকে যৌন হয়রানির মামলা থেকে মুক্ত হতে আইনজীবীও নিয়োগ দিয়েছেন। দুঃসময়ে অনেককিছু ছেড়ে গেলেও স্ত্রীকে পাশে পাচ্ছেন আলভেজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা