× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবে পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৩:১৫ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৩:৪৫ পিএম

শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলবে পাকিস্তান

কদিন আগেই শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলেছে পাকিস্তান। যেখানে দুটিতেই জয় তুলেছে বাবর আজমের দল। এরপর আগস্টে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ম্যাচ খেলতেও দেশটিতে পা রাখতে হবে তাদের। তবে তার আগে আরেক দফা শ্রীলঙ্কায় আসতে হবে পাকিস্তানকে। এশিয়া কাপের আগে শ্রীলঙ্কায় আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান।

ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে পিসিবি। যেখানে দেখা যায়, আগামী ২২ ও ২৪ আগস্ট হাম্বানটোটায় প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-আফগানিস্তান। এরপর সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী ২৬ আগস্ট কলম্বোয়। এই সিরিজ সামনে রেখে আগামী ১৭ আগস্ট বাবর আজমের দল দ্বীপ দেশটিতে পা রাখবে। এরপর সেখানে ১৯, ২০ ও ২১ আগস্ট প্রস্তুতি নিবে পাকিস্তান।

সিরিজ শেষে ফের দেশে ফিরবে পাকিস্তান। এরপর ৩০ আগস্ট মুলতান ক্রিকেট স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আয়োজক পাকিস্তানের এশিয়া কাপ মিশন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা