× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লারা-দ্রাবিড়কে ছাড়িয়ে টেন্ডুলকারের পাশে রুট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ০১ আগস্ট ২০২৩ ১৫:২৫ পিএম

লারা-দ্রাবিড়কে ছাড়িয়ে টেন্ডুলকারের পাশে রুট

অ্যাশেজ বাঁচানোর শেষ টেস্ট ওভালে জো রুটের করা ১০৬ বলে ৯২ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে ৩৮৪ রানের টার্গেট ছোড়ে ইংল্যান্ড। তাতেই চলমান অ্যাশেজ সিরিজে রুটের সংগ্রহ গিয়ে ঠেকেছে ৪১২ রানে। যার সুবাদে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে সবচেয়ে বেশিবার ৩০০ রান করার রেকর্ডে ভাগ বসিয়েছেন রুট। এর আগে যেই রেকর্ডটি ছিল ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের। দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে মোট ১৯ বার এক সিরিজে ৩০০-এর বেশি রান করেছিলেন এই ব্যাটার।

আরও পড়ুন :

১৯তম বারের মতো এক সিরিজে ৩০০-এর বেশি রান করে রুট ছাড়িয়ে গেছেন সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা ও ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে। এর আগে দ্রাবিড় ও লারা টেস্টে সমান ১৮টি সিরিজে ৩০০-এর বেশি রান করেছিলেন। ১৭ বার এক সিরিজে ৩০০-এর বেশি রান করে পরের অবস্থানে রয়েছে ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক এবং অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা