× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ ঘণ্টা লড়েও পারলেন না মারে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৫:১৮ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ২১:০৩ পিএম

পাঁচ ঘণ্টা লড়েও পারলেন না মারে

লড়াইটা ছিল তারুণ্যের বিপরীতের অভিজ্ঞতার। বৃহস্পতিবার উইম্বলডনে ২৪ বছর বয়সি তরুণ স্টেফানোস সিতসিপাসের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নেমেছিলেন ৩৬ বছর বয়সি অভিজ্ঞ তারকা অ্যান্ডি মারে। সেদিন শেষ করা যায়নি ম্যাচ। পরদিন ফের মুখোমুখি হন তারা। লড়াই করেন প্রায় পাঁচ ঘণ্টা। সেই লড়াইয়ে অবশ্য জয় হয়েছে তারুণ্যের। অভিজ্ঞ মারে ৭-৬ (৭-৩), ৬-৭ (২-৭), ৪-৬, ৭-৬ (৭-৩) ও ৬-৪ গেমে হেরে আসর থেকে বাদ পড়েন।

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও শুরু থেকেই একে অন্যের চোখে চোখ রেখে লড়াই চালিয়েছেন দুজনে। ব্রিটিশ তারকা মারে কিছুটা সময় নিয়ে খেলতে চাইলেও আগ্রাসী ছিলেন গ্রিসের সিতসিপাস। সেই আগ্রাসনেই ৩-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি। পৌঁছে গেছেন পরের রাউন্ডে। ম্যাচ শেষে বলেছেন, ‘অ্যান্ডির বিরুদ্ধে জেতা কখনোই সহজ নয়। ওকে এখানে সবাই ভালোবাসে। খুব কঠিন একটা ম্যাচ জিতলাম। ওর খেলা দেখে অবাক হয়ে গিয়েছি। দুবার অস্ত্রোপচার হয়েছে। আগামী দিনের জন্য ওকে অনেক শুভেচ্ছা। মানসিকভাবে কঠিন লড়াই হয়েছে। ওর মতো খেলোয়াড়দের এই কোর্টে খেলতে দেখেই আমরা বড় হয়েছি।’

আরও পড়ুন:

এদিকে দিনের ভিন্ন ম্যাচে জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। চলতি বছর তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের স্বপ্ন নিয়ে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাচ্ছেন তিনি। এদিন জর্ডান থমসনকে ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে হারান তিনি। ভিন্ন ম্যাচে জয় নিয়ে পরের রাউন্ডে গেছেন দানিল মেদভেদেভ ও কার্লোস আলকারাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা