× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবাদের ইউরো চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১২:১৬ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৭:২৬ পিএম

যুবাদের ইউরো চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দীর্ঘ শিরোপা খরা কেটেছে ইংল্যান্ডের। ফাইনালে স্পেনকে হারিয়ে ১৯৮৪ সালের পর প্রথমবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় স্বাদ পেয়েছে ইংলিশ যুবারা।

শনিবার জর্জিয়ার আদজারাবেত অ্যারেনায় স্প্যানিশদের জমজমাট ফাইনালে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। দীর্ঘ ৩৯ বছরের ইউরো সেরা হওয়ার খরা ঘোচাতে অবশ্য শেষ সময় পর্যন্ত লড়তে হয়েছে ইংলিশদের। দুই দলেরই একজন করে দেখেছেন লাল কার্ড। স্নায়ুক্ষয়ী ফাইনালে শেষ হাসি হেসেছে থ্রি লায়ন্সরা।

আরও পড়ুন: হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ

জমজমাট ফাইনালে বলের দখলে এগিয়ে ছিল স্পেন, আক্রমণেও। তবে লক্ষ্যে শট বেশি নিয়েছে ইংল্যান্ড। আক্রমণ-পাল্টাআক্রমণে ভরা ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন কার্টিস জোন্স। ওই গোলেই হয়েছে শিরোপা সমাধান।

ম্যাচের একদম শেষ সময়ে পেনাল্টি পায় স্পেন। যোগ করা সময়ের নবম মিনিটে সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আবেল রুইজ। অবিশ্বাস্যভাবে সেই পেনাল্টি সেভ করেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জেমস ট্রাফোর্ড। ১৯৮৪ সালের পর তাতেই ইংল্যান্ডের হাতে ওঠে আরেকটি ইউরো শিরোপা। সঙ্গে ইংল্যান্ড আরও একটি রেকর্ড নিজেদের করে নিয়েছে— প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দল হিসেবে ৬ ম্যাচে কোনো গোল হজম করেনি ইংলিশরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা