× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ খুইয়ে মিরাজ বললেন, ‘হারাটা স্বাভাবিক’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১০:৪৫ এএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৪:১৬ পিএম

সিরিজ খুইয়ে মিরাজ বললেন, ‘হারাটা স্বাভাবিক’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ—চট্টগ্রামে প্রথমটিতে বৃষ্টিআইনে ১৭ রানে হারানোর পর দ্বিতীয়টিতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দাপট দেখিয়ে বাংলাদেশকে হারিয়েছে আফগানিস্তান। টাইগারদের থেকে প্রথমবার সিরিজও নিজেদের করে নিয়েছেন আফগানরা। এমন হারের মাঝেও আশা খুঁজছেন মিরাজ, তার মতে হেরে যাওয়া স্বাভাবিক। তবে হেরে যাওয়ায় সব শেষ হয়ে যায়নি।

দল বাজে পারফর্ম করলেও জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের দাবি এক সিরিজ হারলেই দল খারাপ হয়ে যায় না, এমন হার অস্বাভাবিক কিছুও না, ‘এই সিরিজ হারলে খারাপ দল হয়ে গেছি? কখনোই না। আমরা যেভাবে বিগত ৩-৪ বছর আধিপত্য রেখে খেলেছি। রেকর্ডই কিন্তু কথা বলে। সব দলকে হারিয়েই তো সুপার লিগে ৩ নম্বরে এসেছি, ২৪ ম্যাচ খেলেছি, বড় বড় দলের সাথে খেলেছি। একটা-দুইটা সিরিজ খারাপ হতেই পারে, খারাপ সিরিজ যেতেই পারে।’

আরও পড়ুন: হেরে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে তিন নম্বরে থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী মিরাজ, ‘দেখুন আমরা কিন্তু ওয়ানডে সুপার লিগে তিনে শেষ করেছি। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছি। আমাদের বিগত পারফরম্যান্স ভালো ছিলো বলেই আমরা তাদের হারাতে পেরেছি। সামনে বিশ্বকাপ, এশিয়া কাপ আছে। আমরা এটা নিয়ে কাজ করব।’

হারের পরও মিরাজ খুজে পেয়েছেন ভালো একটা দিক, ‘আমাদের কিন্তু সুযোগ আছে। একটা জিনিস ভালো হয়েছে—হয়ত হেরেছি, কোথায় উন্নতি করতে হবে তা বের করতে পারব এবং সেটা নিয়ে কাজ করার চেষ্টাও করব। এসব নিয়ে কাজ করার অনেক সময় পাব। এশিয়া কাপের দেড় মাস, বিশ্বকাপের তিন মাস। এই সময়ে প্রত্যেক খেলোয়াড় কাজ করতে পারবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা