× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলছেন কোচ জোনাথন ট্রট

‘গুরবাজের কাছে যেকোনো ম্যাচই টি-টোয়েন্টি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১২:৫০ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৩:০০ পিএম

‘গুরবাজের কাছে যেকোনো ম্যাচই টি-টোয়েন্টি’

চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছিলেন না রহমানুল্লাহ গুরবাজ। মাঠের চারদিকে শট খেললেন, ৪৮ বলে অর্ধশতক গড়ার পর ১০০ বলে ছুঁলেন তিন অঙ্ক। এরপর ক্যারিয়ারের চতুর্থ শতককে টেনে নিলেন ক্যারিয়ার সেরা ১৪৫ রানে। তাতে আসল রেকর্ড ওপেনিং জুটি, আফগানরা চাপল রান পাহাড়ে। শেষ পর্যন্ত ১৪২ রানে টাইগারদের হারিয়ে সিরিজ জয়ের পেছনেও গুরবাজের ইনিংস যে মহাগুরুত্বপূর্ণ তাই জানিয়েছেন আফগানদের কোচ জোনাথন ট্রট।

ওয়ানডে ক্রিকেটে  চতুর্থ সেঞ্চুরি করা গুরবাজকে তাই প্রশংসায় ভাসিয়েছেন ট্রট। তার মতে, গুরবাজ আসলে মাঠে নামলেই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করে। গতকাল ১২৫ বলে ১৪৫ রানের ইনিংস খেলার পথে গুরবাজ হাঁকিয়েছেন ১৩টি চার, ছিল ৮টি ছক্কার মার। ব্যাট করেছেন ১১৬ স্ট্রাইক রেটে।

আরও পড়ুন:

ট্রটের মনে হচ্ছিল গুরবাজ টি-টোয়েন্টি খেলছে, ‘গুরবাজ মাঠের সবদিকে খেলতে পারে। মাঝেমধ্যে সে তাড়াহুড়ো করে ফেলে। ও প্রতিটি খেলাকেই টি-টোয়েন্টি মনে করে। গুরবাজ যতক্ষণ ব্যাট করবে আমাদের জয়ের সম্ভাবনা তত বাড়বে। সত্যি তাদের উদ্বোধনী পার্টনারশীপ নিয়ে খুব খুশি। বিশেষ করে তারা যেভাবে শট খেলেছে। এটা অবশ্যই এমন একটি উইকেটে ছিল যেখানে আপনি ভাল বোলিং করলে কিছুটা চাপ তৈরি করতে পারেন। কিছু এলোমেলো বাউন্সও ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা