× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুন ২০২৩ ১৫:২৪ পিএম

আপডেট : ২০ জুন ২০২৩ ১৬:১৪ পিএম

দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২১ রান করেছিলেন নাহিদা, পরে বল হাতে নিয়েছেন এক উইকেট—ফাইনালও নিশ্চিত হয়েছে বাংলাদেশের ছবি: সংগৃহীত

দলের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ২১ রান করেছিলেন নাহিদা, পরে বল হাতে নিয়েছেন এক উইকেট—ফাইনালও নিশ্চিত হয়েছে বাংলাদেশের ছবি: সংগৃহীত

ফাইনালে যেতে পাকিস্তানের লক্ষ্যটা ছোটই ছিল, বিপদের শুরুটা হয় চতুর্থ ওভারে এসে। এরপর পাকিস্তানের মেয়েদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ফাইনালে যেতে শেষ দুই ওভারে ২০ রান করতে হত পাকিস্তানের। সেখান থেকে শেষ ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৩ রান। সানজিদা আক্তারের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শেষ পর্যন্ত সেটি করতে পারেনি পাকিস্তান। ৬ রানের জয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। 

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে এদিন বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৬০ রানের লক্ষ্য ছুঁড়ে বাংলাদেশ। তবে সেই লক্ষ্য টপকাতে গিয়ে দারুণ শুরুর পর মধ্যে হোঁচট খায় পাকিস্তান। শঙ্কা জাগে ম্যাচ হারের। সেই শঙ্কায় শেষ পর্যন্ত সত্যি হয়। দারুণ বোলিংয়ে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে জয় এনে দেন বোলাররা।

এর আগে গতকাল ম্যাচটি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তেও চলে আসে ম্যাচ। সেখানেও হানা দিয়েছিল বৃষ্টি। খেলা অবশ্য পণ্ড হয়নি, তবে ২০ ওভারের মারকাটারি সংস্করণের ম্যাচটি ৯ ওভারে নেমে আসে। ব্যাটিংয়ের শুরুতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। প্রথম ওভারেই হারায় ৩ উইকেট। পরে ১৬ রানে ৬ উইকেট হারিয়ে শঙ্কা জাগায় লজ্জার। তবে রাবেয়া খান ও নাহিদা আক্তারের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ দিকে নাহিদা আক্তারের লড়াকু ১৬ বলে ১ ছয় ও ৩ চারে ২১ রানে ভর করে নারী ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানকে ৬০ রানের লক্ষ্য ছুড়ে বাংলাদেশ।

আরও পড়ুন:

ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানের বোলাররা। ২ ওভার করে বল করে যথাক্রমে ১০ ও ৬ রান দিয়ে তিনটি ও দুটি উইকেট নিয়েছেন ফাতিমা ও আনোসা। একটি উইকেট তুবা হাসানের।

ছোট লক্ষ্যে পাকিস্তানকে দারুণ শুরু এনেদেন পাকিস্তানের দুই ওপেনার শাওয়াল জুলফিকার ও ইয়ামান ফাতিমা। ফাতিমা ১৮ রানে ফিরলে ধস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। বাকি ব্যাটারদের আশা যাওয়ার সুযোগ লুফে নিয়ে রানে লাগাম টানে বাংলাদেশ। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তানের মেয়েরা। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে পাকিস্তান ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশ। পাকিস্তানের ইংনিস থামে ৪ উইকেট হারিয়ে ৫৩ রানে। এতে ৬ রানের জয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ। যেখানে তাদের অপেক্ষায় ভারত। আগামীকাল বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এ দল:
৯ ওভারে ৫৯/৭ (রাবেয়া খান ১০*, নাহিদা আক্তার ২১, সুলতানা খান ৬, ফাতিমা সানা ১০/৩, আনোসা নাসির ৬/২)
পাকিস্তান এ দল: ৯ ওভারে ৫৩/৪ ( জুলফিকার ১১, ফাতিমা ১৮, শামস ৮, সানা ১০*; মারুফা ১/৯, রাবেয়া ২/১৩, নাহিদা ১/৮)
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা