প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩ ০৯:২৫ এএম
আপডেট : ২০ জুন ২০২৩ ০৯:২৬ এএম
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কায় বসবে আট দলের ইমার্জিং এশিয়া কাপ। এই টুর্নামেন্ট সামনে ১৫ সদস্যের দলে রাখা হয়েছে সৌম্য সরকারকে। সাইফ হাসানের নেতৃত্বাধীন দলে সৌম্য ছাড়াও আছেন শেখ মাহেদি হাসান ও নাঈম শেখ। তিন সিনিয়র ছাড়া তরুণদের নিয়ে সাজানো হয়েছে এই দল।
আরও পড়ুন : শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় এজবাস্টন টেস্ট
সবশেষ ডিপিএলে শেখ জামালের হয়ে দারুণ ছন্দে ছিলেন সাইফ হাসান। পারভেজ হোসেন ইমনের ব্যাটেও ছিল রান ফোয়ারা। জাতীয় দলের হয়ে আফগানিস্তান টেস্টে নিজেদের প্রমাণ করেছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তাদের রাখা হয়েছে ইমার্জিং দলে। এ ছাড়া দলে আছেন আকবর আলী, মুশফিক হাসান ও রকিবুল হাসান। ১৫ সদস্যের দলের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে চার ক্রিকেটারকে রাখা হয়েছে।
আগামী ১৪ জুলাই থেকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে।
বাংলাদেশ ইমার্জিং দল
সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী, নাঈম শেখ।
স্ট্যান্ডবাই
অমিত হাসান, সুমন খান, নাঈম হাসান ও হাসান মুরাদ।