× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইফের সেঞ্চুরির আক্ষেপ, ধুঁকছে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৫:৪২ পিএম

সাইফের সেঞ্চুরির আক্ষেপ, ধুঁকছে বাংলাদেশ

ইনিংসের শুরুটা বাজে হলেও একপাশ আগলে ছিলেন সাইফ হাসান। ফিফটি পাওয়া ব্যাটার অধিনায়ক আফিফ হোসেনকে নিয়ে গড়েন শতরানের জুটি। কিন্তু নিজের সেঞ্চুরি থেকে ৫ রান পেছনে থেমেছেন, বাংলাদেশও তৃতীয় বারের মতো চাপে পড়েছে।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চারদিনের আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে বিপাকে পড়েছে আফিফ হোসেনের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৯০ রান। দলকে ৫ রান করে টানছেন জাকির আলি অনিক। তার সঙ্গে আছেন রিশাদ হোসেন। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে থেকে তৃতীয় দিন চা বিরতির আগ পর্যন্ত এখনও ২৩২ রান পেছনে বাংলাদেশ এ দল।

চারদিনের টেস্টের প্রথম দিনের পর বৃ্ষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনটিও নিজেদের করে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনে আরও ১০ রান যোগ করে ৪২৭ রানে ইনিংস ঘোষণা করে ক্যারিবিয়ানরা। সফরকারীদের বড় রানের জবাবে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলেও উঠেছিল। কিন্তু ১০ রানের ব্যবধানে আরও দুই টপ অর্ডার হারিয়ে আবারও চাপে পড়েছে বাংলাদেশ। পরে সাইফকে ফিরিয়ে আবারও বাংলাদেশ শিবিরে চাপ বাড়িয়েছে সফরকারী ক্যারিবিয়ানরা।

আরও পড়ুন: আনচেলত্তি বিশ্বাস, চাকরি হারাবেন না

বৃহস্পতিবার বাজে শুরুর ধাক্কাটা দ্বিতীয় উইকেট জুটিতে কাটিয়ে উঠেছিল বাংলাদেশ এ দল। পরে ৬১ রানের মাথায় দ্রুত ২ উইকেট হারিয়ে চাপ বাড়ায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেট জুটিতে শতরান যোগ করেন আফিফ-সাইফ। চাপ কাটিয়ে উঠলেও উইকেট বিলিয়ে দিয়ে এসে ফের শঙ্কা জাগিয়েছে স্বাগতিক দল। সাদমান ইসলাম ফিরেছিলেন ইনিংসের শুরুর দিকে, ব্যক্তিগত ২ রানে। দ্বিতীয় উইকেটে সাইফ হাসানকে নিয়ে ৪০ রানের জুটি গড়েছিলেন জাকির হাসান। ওপেনার জাকিরকে ইনিংস বড় করতে দেননি আকিম জর্ডান, তিনি ফিরেছেন ৩০ রানে। তিন নম্বরে ব্যাট করতে আসা মাহমুদুল হাসান জয়ও হয়েছেন ব্যর্থ।

আরও পড়ুন:  মাইলফলক ছোঁয়া গার্দিওলা বললেন, এটাই চেয়েছিলাম

দলীয় শতরানের আগেই তিন টপ অর্ডার হারিয়ে রীতিমত ধুঁকতে থাকা দলকে ১০০ রানের জুটি গড়ে সামলে দেন আফিফ-সাইফ। ফেরার আগে বাংলাদেশ এ দলের অধিনায়ক আফিফ খেলেন ৪৫ রানের ইনিংস। সেঞ্চুরি হাতছাড়া করার আক্ষেপ নিয়ে সাইফ ফেরেন ৯৫ রানে। ৭১ বলের মারকুটে ইনিংসে ডানহাতি ব্যাটার খেলেছেন ১৪টি চার ও ২টি ছক্কার মার।

ক্যারিবিয়ানদের হয়ে এখন পর্যন্ত সফল হয়েছেন তিন পেসার আকিম জর্ডান, রেমন রেইফার ও আন্টিনিও ম্যাকুজাস্টার। ৪২ রান খরচ করে টাইগারদের তিনজন ব্যাটারকে ফিরিয়েছেন আন্টিনিও। দুটি উইকেট দখল রেইফারের। জর্ডান ফিরিয়েছেন ওপেনার জাকির হাসানকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা