× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনচেলত্তির বিশ্বাস, চাকরি হারাবেন না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৪:২৭ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১৬:১২ পিএম

আনচেলত্তির বিশ্বাস, চাকরি হারাবেন না

রিয়াল মাদ্রিদের হয়ে প্রায় সবকিছু জেতা হয়ে গেছে কার্লো আনচেলত্তির। কিন্তু চলতি মৌসুমে অনেক কিছু হারিয়েও বসেছেন। বিশেষ করে স্প্যানিশ সুপার কাপের পর লা লিগা শিরোপা, এরপর ম্যানসিটিতে আটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বপ্নও। স্প্যানিশ চ্যাম্পিয়নদের বস হিসেবে আনচেলত্তি যোগ্য কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠে গেছে। অবশ্য ইতালিয়ান বসের দিকে আঙুল আগেই উঠেছিল, ইউরোপ সেরার মঞ্চে ধাক্কা খাওয়ার পর সেটা জোরালো হয়েছে।

তবে রিয়াল মাদ্রিদের বস মনে করেন, তার চাকরি যাচ্ছে না। কার্লো অবশ্য তেমন জোরালো যুক্তি না টানলেও নির্ভার থাকার কথা বলেছেন, ‘চাকরি হারানো নিয়ে শঙ্কা নেই। সভাপতির সঙ্গে ১৫ দিন আগেই কথা হয়েছে। কেউ এ বিষয়ে প্রশ্ন তোলেনি। তিনি আমাকে ব্যক্তিগতভাবে যা বলেছেন তা এখানে বলব না।’

আরও পড়ুন:  মাইলফলক ছোঁয়া গার্দিওলা বললেন, এটাই চেয়েছিলাম

বার্নাব্যুর ক্লাবটির সাথে আনচেলত্তির চুক্তি ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু গুঞ্জন উঠেছিল কার্লোকে ছাটাই করবে রিয়াল। কিন্তু কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব প্রেসিডেন্ট পেরেজ বলেছিলেন, ‘আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে আর কোনও কিছু শুনতে চাই না। তার চুক্তি মেয়াদ আছে এবং আমরাও তাকে নিয়ে সন্তুষ্ট।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা