× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়ালকে হারিয়ে মাইলফলক ছোঁয়া গার্দিওলা বললেন, এটাই চেয়েছিলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১০:৫২ এএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১০:৫৪ এএম

রিয়ালকে হারিয়ে মাইলফলক ছোঁয়া গার্দিওলা বললেন, এটাই চেয়েছিলাম

গত কয়েক দিনে পেপ গার্দিওলার মুখে বারবার একটা কথাই ঘুরে ফিরেছে, ‘আমরা প্রতিশোধ নিতে চাই না।’ গতকাল রাতে ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েও ম্যানচেস্টার সিটি কোচের কণ্ঠে একই সুর। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে শততম জয়ের দেখা পাওয়া গার্দিওলা কি একবারের জন্যও গতবছরের সেমিফাইনালের শোধ নিতে চাননি? প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকুক বা না থাকুক, গার্দিওলা নিজের একটি মাইলফলক ছুঁলেন বটে, ইউরোপ সেরার মঞ্চে ১৬০তম ম্যাচে পেলেন ১০০তম জয়ের দেখা। 

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার মঞ্চ নিশ্চিতের লড়াইয়ে আগের বছর শেষ সময়ে রিয়ালের দুর্দান্ত প্রত্যাবর্তনে বাদ পড়ে ম্যানসিটি। সিটিজেনদের বস সেটাই স্মরণ করেছেন, ‘গত মৌসুমটা আমাদের জন্য কঠিন ছিল। ওই সময়ে আমাদের বিষ হজম করতে হয়েছে। কিন্তু ফুটবল সব সময় দ্বিতীয় সুযোগ দেবে। ড্রতে যখন গ্রুপে মাদ্রিদ পড়ল, বলেছিলাম হ্যাঁ আমি এটাই চাই। কেন চেয়েছিলাম কারণটা আজকের ম্যাচের ফলেই পরিস্কার।’

আরও পড়ুন: রিয়াল মাদ্রিদকে দুমড়ে মুচড়ে ফাইনালে ম্যানসিটি

যারা চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাকে রীতিমতো ডালভাতই বানিয়ে ফেলেছে রীতিমতো, প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নও, সেই রিয়াল মাদ্রিদকে এভাবে গুণে গুণে চার গোল দেবে ম্যানচেস্টার সিটি, সেটা কে ভেবেছিল? সে অবিশ্বাস্য কাজটাই করে বসেছে পেপ গার্দিওলার দল। ৪-০ গোলে হারিয়ে পৌঁছে গেছে প্রতিযোগিতার ফাইনালে। প্রিমিয়ার লিগ, এফএ কাপের পর সিটিজেনদের আরেকটি শিরোপার হাতছানি।

মৌসুমে ‘ট্রেবল’ জয়ের বেশ সম্ভাবনাও আছে গার্দিওলার দলের। সিটিজেনদের বস আশাবাদীও ট্রেবল জয়ের ব্যাপারে, ‘ আমার ট্রেবল নিয়ে ভাবতেই পারি, ট্রেবল চোখের সামনে দেখছি। তবে তিন ম্যাচ দূরে আছি। তিনটি ভিন্ন প্রতিযোগিতার ভিন্ন তিনটি ম্যাচ, আমরা এটা করতেই পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা