প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৭:৩৩ পিএম
আপডেট : ১৬ মে ২০২৩ ১৭:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
চার-ছক্কা হতেই ক্যামেরায় ভেসে ওঠে নাচতে থাকা একদল মেয়ের মুখ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরগুলোতে প্রায়ই নজরে পড়ে এমন। নেচে-নেচে দর্শকদের মনোরঞ্জন করা সেই চিয়ারলিডারদের নিয়েই সমস্যায় পড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কড়া সমালোচনায় পড়েছে আইপিএলের দলটি।
সোমবার (১৫ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচের দিনের ঘটনা, একজন চিয়ারলিডারের ডানহাতে ঝোলানো রয়েছে স্লিং। সেই অবস্থাতেই পারফর্ম করছেন তিনি। এমন ঘটনা নিয়ে তোলপাড়। আহত চিয়ারলিডারের পারফর্ম করার বিষয়টি নজরে পড়ায় আইপিএল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। চোট পাওয়া একজনকে দিয়ে কেন পারফর্ম করানো হচ্ছে? আইপিএলের কর্তা-ব্যক্তিদের মানবিকতা নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন:
ওই চিয়ারলিডারের ছবি ব্যবহার করে আইপিএল এবং হায়দরাবাদ সংশ্লিষ্টদের তীব্র সমালোচনা করেছেন ক্রিকেটপ্রেমীরা। প্রশ্ন উঠেছে তাদের মানবিকতা ও মানসিকতা নিয়ে। জানা যায়, ওই চিয়ারলিডারের ডান হাত ভেঙে গেছে। সেই অবস্থাতেই আইপিএলের খেলায় মনোরঞ্জন করছেন তিনি। ঘটনাটিকে আইপিএলের লজ্জা বলে উল্লেখ করেছেন অনেকে।
ক্যানসার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য ম্যাচের দিন বিশেষ রঙের জার্সি পরেছিলেন হার্দিক পান্ডিয়ারা। সেই ম্যাচেই ঘটেছে এমন লজ্জার ঘটনা। আহত চিয়ারলিডারের ছবি ব্যবহার করে আইপিএল ও হায়দরাবাদ কর্তাদের তীব্র সমালোচনা করেছেন ক্রিকেটপ্রেমীরা।