× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজরাট সবার আগে প্লে অফে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ০০:০১ এএম

আপডেট : ১৬ মে ২০২৩ ০৮:৪৬ এএম

গুজরাট সবার আগে প্লে অফে

সাবমান গিলের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ে জয়ের সুবাস নিচ্ছিল গুজরাট টাইটান্স। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে দাপটের সঙ্গে জিতল বর্তমান চ্যাম্পিয়নরা। সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে সবার আগে প্লে অফের টিকিট নিশ্চিত করল ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার দল।

আরও পড়ুন : সফট সিগন্যাল নিয়ম বাতিল করল আইসিসি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নেমে ৯ উইকেটের বিনিময়ে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে গুজরাট। ম্যাচসেরা সাবমান গিল ১০১ রানের দুরন্ত ইনিংসটি সাজান ৫৮ বলে ১৩ বাউন্ডারি ও ১ ছক্কায়। আইপিএলে এটাই তার ও গুজরাটের প্রথম সেঞ্চুরি। সাই সুদর্শনের ব্যাট থেকে আসে ৪৭ রান। হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার অবশ্য উইকেট নিয়েছেন পাঁচটি।

বোলিংয়ে এবার দাপট দেখান মোহিত শর্মা ও মোহাম্মদ শামি। দুজনেই শিকার করেন সমান চারটি করে উইকেট। আর তাতেই ৫৯ হারায় ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় হায়দরাবাদ। শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৫৪ রানের বেশি তুলতে পারেনি হায়দরাবাদ। হেনরিখ ক্লাসেনের খেলেন ৬৪ রানের দারুণ এক ইনিংস। ২৭ রান যোগ করেন ভুবনেশ্বর কুমার।

এই হারে আইপিএলের প্লে অফে উঠার লড়াই থেকে বিদায় নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সবার আগে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা