× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেষ চারের আশা ছাড়ছেন না ক্লপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১৩:০৭ পিএম

শেষ চারের আশা ছাড়ছেন না ক্লপ

প্রিমিয়ার লিগে যাচ্ছেতাই শুরু করেছিল লিভারপুল। অন্যসব প্রতিযোগিতায়ও দলটি মুখ ধুবড়ে পড়েছে। লিগের শেষ সময়ে এসে এখন এমন অবস্থা যে শেষ চার নিশ্চিত করতেও তাকিয়ে থাকতে হচ্ছে অন্য দলের দিকে। কিন্তু মৌসুমের মাঝের দিকেও লিগ টেবিলের ১০-১১ নম্বরে থাকা অলরেডরা এখন শীর্ষ পাঁচে, এখনও আশা আছে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করার। জুর্গেন ক্লপ সুযোগ দেখছেন কম, তবে আশা ছাড়ছেন না।

লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে লিগে টানা সাত ম্যাচ জয় পাওয়া জুর্গেন ক্লপ শুরুতেই বলেছেন, আমরা এটাই করতে পারি। কদিন আগেও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের আশা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন লিভারপুলের বস। কিন্তু মাঠের খেলায় জয়ের তার দল ছুটছে দুর্বার গতিতে, শেষ চারের আরও কাছেও এসেছে অলরেডরা। গতকাল লেস্টারকে হারিয়ে কমিয়েছে নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান। বাঁচিয়ে রেখেছে ইউরোপ সেরার মঞ্চে খেলার আশাও।

আরও পড়ুন: 

অলরেডদের বসের ভাষ্য, ‘এটাই (জয়) আমরা পারি। এটা সত্যি বাজে হবে যদি নিউক্যাসল বা ম্যানইউ ব্যর্থ হয় আর আমরা শেষ চার নিশ্চিত করতে না পারি। আমাদের যেটা করতে হবে—জিততে হবে। বাকিটা আমাদের হাতে নেই। শুধু জানি, কোনো সুযোগ রাখতে হলেও মৌসুমের বাকি ম্যাচগুলি জিততে হবে। আমরা তো চাইব প্রতিপক্ষরা হারতে থাকুক…’

আগামী শনিবার ঘরের মাঠে পয়েন্ট তালিকার আট নম্বরে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে লিভারপুল। এরপর মৌসুমের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অবনমন অঞ্চলে থাকা সাউথ্যাম্পটন। লিগ টেবিলে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে ক্লপের দল। এক ম্যাচ করে কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে আছে নিউক্যাসল ও ম্যানইউ। ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপার ধরে রাখার দৌঁড়ে এগিয়ে আছে ম্যান সিটি। ৩৬ ম্যাচ খেলে আর্সেনালের সংগ্রহ ৮১ পয়েন্ট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা