× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঠে ফিরে আবারও চোটে পগবা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১২:১৬ পিএম

মাঠে ফিরে আবারও চোটে পগবা

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সাবেক ক্লাব জুভেন্টাসে ফিরে পল পগবা হুমকি ছুড়েছিলেন, ‘দেখানোর অনেক বাকি।’ কিন্তু মাঠের খেলায় ফিরতেই ধুঁকছেন ফরাসি তারকা, তাকে থিতু হতে দিচ্ছে না চোট। প্রায় এক বছর পর মাঠে ফিরে আবারও তুরিনের বুড়িদের মিডফিল্ডার পড়েছেন উরুর চোটে।


পগবার ইনজুরি সমস্যা ইংলিশ ডেরায় থাকতে। ২০২২ সালের এপ্রিলে ইউনাইটেডের হয়ে লিভারপুলের বিপক্ষে লিগের ম্যাচে খেলেছিলেন পগবা। তখন পেয়েছিলেন চোট, যা তাকে ছিটকে দিয়েছিল পুরো মৌসুম থেকে। এরপর ক্লাব ছেড়ে ইতালিতে এসেও সেরে ওঠা হয়নি। প্রায় বছরখানেক পর ফিরে আবারও চোটের মুখে পড়েছেন পগবা।

আরও পড়ুন: 

রবিবার সিরি এ তে ক্রেমোনেসের বিপক্ষে ২৪ মিনিট খেলতে পারেন পগবা। দলের ২-০ গোলে জেতার ম্যাচে বাম ঊরুতে চোট পান। এরপর কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় মাঝ দিয়ে যাবেন ৩০ বর্ষী ফুটবলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা