× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেস্টারের বিপক্ষে লিভারপুলের আশা বাঁচানোর জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১১:২০ এএম

লেস্টারের বিপক্ষে লিভারপুলের আশা বাঁচানোর জয়

প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ জিতে জুর্গেন ক্লপ বললেন, আমরা এটাই করতে পারি। কদিন আগেও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের আশা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন লিভারপুলের বস। কিন্তু মাঠের খেলায় জয়ের তার দল ছুটছে দুর্বার গতিতে, শেষ চারের আরও কাছেও এসেছে অলরেডরা। গতকাল লেস্টারসিটিকে হারিয়ে কমিয়েছে নিউক্যাসল ইউনাইটেড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ব্যবধান। বাঁচিয়ে রেখেছে ইউরোপ সেরার মঞ্চে খেলার আশাও।

লেস্টারের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে বল দখল, গোলে শট কিংবা আক্রমণ..সব বিভাগে দাপট দেখিয়েছেন ক্লপের শিষ্যরা। প্রথমার্ধে কার্টিস জোনসের জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে জাল খুঁজে নেন আলেকজান্ডার-আরনল্ড। তাতেই প্রতিপক্ষের মাঠে এসেছে ৩-০ গোলের জয়। এনিয়ে টানা ৭ ম্যাচ জিতল লিভারপুল।

আরও পড়ুন: 

দুর্দান্ত জয় পেলেও টেবিলে অবস্থানের অবশ্য পরিবর্তন হয়নি। ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে ক্লপের দল। এক ম্যাচ করে কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে আছে নিউক্যাসল ও ম্যানইউ। ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপার ধরে রাখার দৌঁড়ে এগিয়ে আছে ম্যান সিটি। ৩৬ ম্যাচ খেলে আর্সেনালের সংগ্রহ ৮১ পয়েন্ট।

লেস্টারের মাঠে আধিপত্য দেখানোর ম্যাচে ১১টি শটের ৫টি গোলমুখে রেখেছিল লিভারপুল। বিপরীতে ঘরের মাঠে প্রায় সব বিভাগে ধুঁকতে থাকা লেস্টার চারটি শট রাখে লক্ষ্যে। কিন্তু বড় ব্যবধানের হারে অবনমন অঞ্চলের খগড় নামাতে পারেনি লেস্টার। ৩৬ ম্যাচে ৩০ পয়েন্ট ডিন স্মিথের দলের।

সোমবার রাতের ম্যাচটিতে ৩৩ মিনিটে প্রথম গোল করেন ইংলিশ তারকা জোনস। তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল পেয়ে যান তিনি। ৭১ মিনিটে সিটির জালে হারের শেষ পেরেক ঠুকে দেন আরেক ইংলিশম্যান আরনল্ড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা