× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেলসিকে উড়িয়ে শীর্ষে ফিরল আর্সেনাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১০:১৮ এএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১০:২১ এএম

চেলসিকে উড়িয়ে শীর্ষে ফিরল আর্সেনাল

সবশেষ চার ম্যাচে আসছিল না পূর্ণ পয়েন্ট, এর মাঝে ম্যানসিটির কাছে হেরেও গিয়েছিল আর্সেনাল। সেই সুযোগে পয়েন্ট তালিকার শীর্ষেও চড়ে বসেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু এক ম্যাচ পরই আবারও শীর্ষ দখলে নিয়েছে গানারসরা। ১৬ মিনিটের ঝড়ে চেলসিকে ধসিয়ে দিয়ে আর্সেনাল ফিরেছে জয়ের ধারায়ও।

এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। মার্টিন ওডেগোরের জোড়া গোলের পর ব্যবধান আরও বাড়ান গাব্রিয়েল জেসাস। হারের বৃত্তে ঘোরা চেলসির হয়ে একমাত্র গোলটি করেন নোনি মাদুয়েকে।

বল দখল, গোলে শট কিংবা আক্রমণ ধুঁকতে থাকা চেলসির বিপক্ষে প্রতিটি বিভাগে দাপট দেখিয়েছে আর্সেনাল। ৫৫ শতাংশ বল নিজেদের পায়ে রেখে ১৩ শটের দশটি রেখেছে গোলমুখে। বিপরীতে ৫টি শটের চারটি লক্ষ্যে রাখে চেলসি। প্রথমার্ধে ৩ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি ব্লুজরা। লিগে  এটি তাদের টানা চতুর্থ হার।

আরও পড়ুন:

আক্রমণের ঝড় তুলে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক আর্সেনাল। গ্রানিত জাকার পাস বক্সে ফাঁকায় পেয়ে জোরাল শট নেন ওডেগোর, বল ক্রসবারে লেগে জড়িয়ে যায় জালে। ৩১তম মিনিটে আবারও গোল করেন নরওয়ের এই মিডফিল্ডার। তিন মিনিট পর জালের নিশানা খুজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসাস।

১৬ মিনিটের ঝড়ে ধ্বসে পড়া চেলসি বিরতির পর শুধু আক্রমণ সামলাতেই তটস্ত ছিল। ৬৫তম মিনিটে মাদুয়েকের গোল কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত হারের বৃত্ত ভাঙতে পারেনি ব্লুজরা। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে এনিয়ে ছয় ম্যাচ খেলে জয়শূন্যই রইল চেলসি।

আর্সেনালের ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে ফিরেছে। দুই ম্যাচ কম খেলে শিরোপা পুনরোদ্ধারের পথে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি, তাদের পয়েন্ট ৭৬। ৩৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে চেলসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা