× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোকে বরখাস্তের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৯:১২ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১৯:৪২ পিএম

রোনালদোকে বরখাস্তের দাবি

সৌদি প্রো লিগে নগর প্রতিদ্বন্দ্বী আল-হিলাল এফসির কাছে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। ম্যাচে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেছেন রোনালদো। ম্যাচ শেষেও করেছেন অশোভন আচরণ। তাতেই তুমুল সমালোচনায় পড়েছেন পর্তুগিজ মহাতারকা। দাবি উঠেছে তাকে বরখাস্তেরও।

আল-হিলালের বিপক্ষে ২-০ গোলে হারার ম্যাচে মোটেও ভালো যায়নি রোনালদোর সময়। উল্টো নানাভাবে বিতর্কে জড়িয়েছেন। প্রতিপক্ষের খেলোয়াড়ের মাথার ওপর লাফিয়ে হেড করতে গিয়ে ব্যর্থ হয়ে উল্টো তাকেই গলা ঝাপটে ধরে ফেলে দিয়েছেন। দেখেছেন কার্ডও। প্রতিপক্ষ আল-হিলাল তো প্রশ্নই তুলেছে, রোনালদো  ফুটবল খেলতে নেমেছিলেন নাকি ‘রেসলিং’।

আরও পড়ুন:

ম্যাচ শেষে রোনালদোকে বিদ্রুপ করে ‘মেসি, মেসি’ স্লোগান দেন দর্শকরা। এতে খেপে গিয়ে সাইডলাইনে সাজিয়ে রাখা পানির বোতলে লাথি মারেন তিনি। পাশাপাশি দর্শকদের সঙ্গে অশোভন অঙ্গভঙ্গিও করেছেন। আর রোনালদোর এই ‘অঙ্গভঙ্গি’ ভালোভাবে নিচ্ছেন না সৌদি আরবের ফুটবল ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পর্তুগিজ তারকাকে সৌদি আরব থেকে বের করে দেওয়ার দাবি উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা