× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ড জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৭:২৭ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৭:৪৮ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার রেকর্ড জয়

দ্বিতীয় দিনেই হারের শঙ্কা ঝেঁকে বসেছিল আয়ারল্যান্ডের। তৃতীয় দিনে এসে ফল দেখল গল টেস্ট। এক দিনে ১৩ উইকেট পড়েছে আজ। প্রবাত জয়াসুরিয়ার পর রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে ফলো-অনে পড়া আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৬৮ রানে। তাতে শ্রীলঙ্কা জিতেছে ইনিংস ও ২৮০ রানের বিশাল ব্যবধানে টেস্ট ম্যাচ। ইনিংস ব্যবধানে তাদের এটিই সবচেয়ে বড় জয়। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেছে দিমুথ কারুণারত্নের দল। ম্যাচে ১০ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি স্পিনার জয়াসুরিয়া। 

গল টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট খরচায় ৫৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা। জবাবে প্রথম ইনিংসে ৪৭৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করে আয়ারল্যান্ড, দ্বিতীয় দিনে আশা জাগিয়েছিল লরকান টাকার। সকালে ইতিবাচক ব্যাটিং-ই করেন তিনি, তবে টাকারকে আটকে দেন জয়াসুরিয়া। ইনিংসের ৫২তম ওভারে তার ৩ বলের মধ্যে ফেরেন টাকার ও মার্ক অ্যাডাইর। সুইপ করতে গিয়ে টাকার বোল্ড হন ৪৫ রান করে, অ্যাডাইর হন স্টাম্পিং। সফরকারীরা গুটিয়ে যায় ১৪৩ রানে। জয়াসুরিয়া নেন ৭ উইকেট।

আইরিশদের দ্বিতীয় ইনিংসের গতিপথ ছিল প্রথম ইনিংসের মতোই। ৮ রানেই ২ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর মাঝে হ্যারি ট্যাকটর ৪২ রানে ফিরলে হাল ধরতে পারেননি বাকিরাও। শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের ইনিংস থামে ১৬৮ রানে। তাতে ২৮০ রান ও ইনিংস ব্যবধানে জয় নিশ্চিত হয় লঙ্কানদের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা