× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেটিং দাবায় চ্যাম্পিয়ন সুব্রত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৯:০০ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ২০:১৫ পিএম

রেটিং দাবায় চ্যাম্পিয়ন সুব্রত

পর্দা নেমেছে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় অনুষ্ঠিত মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবার। মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। তিনি ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে অনত চৌধুরী রানার-আপ হয়েছেন। তৃতীয় স্থান অর্জন করেছেন মো. আবজিদ রহমান।

সপ্তম বা শেষ রাউন্ডের খেলা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। খেলা শেষে একই স্থানে পুরস্কার বিতরণ করা হয়। ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন :

চ্যাম্পিয়ন ফিদে মাস্টার সুব্রত নগদ ২৫ হাজার টাকা, রানার-আপ অনত ১৮ হাজার টাকা, তৃতীয় মো. আবজিদ রহমান ১২ হাজার টাকাসহ ২২ জন খেলোয়াড় মোট ১ লাখ ৩৫ হাজার টাকার নগদ অর্থ পুরস্কার লাভ করেন।

প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং ৮১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা